admin
প্রকাশিত: 12:20 PM, September 19, 2026
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে দেশের সার্বিক কল্যাণ ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের আহবায়ক মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. তাহের আলী সুমনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সোলেমান আহমদ সিদ্দিকী বলেন, শিশু-কিশোরদের সঠিক ইতিহাস ও সুস্থ সংস্কৃতির চর্চায় জিয়া শিশু-কিশোর মেলা দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। সিলেট মহানগরের এই নবগঠিত শক্তিশালী কমিটি আগামী দিনে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, এই কমিটির হাত ধরে সিলেটে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সভাপতির বক্তব্যে মো. আহসান হাবীব বলেন, হযরত শাহজালাল (রহ.) এর পুণ্যভূমি থেকে আজ আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম। আমাদের মূল লক্ষ্য হবে সিলেটের প্রতিটি ওয়ার্ডে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা অনুযায়ী আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করে যাব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোহেল আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি নুরুল ইসলাম, প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আমির হোসেন, এবং সদস্য মইনুল ইসলাম খান শায়েক, মহানগর জাসাসের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আব্দুস সামাদ মুনিম লষ্কর,সিলেট মহানগর যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- মোহাম্মদ শাহেদ আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিপ্লব, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাহাত খান মুন্না, যুবদল নেতা লিটন আহমেদ, অমিত, সাংবাদিক মোশারফ হোসেন অমিত, কৃষক দল নেতা রহমতউল্লাহ, বদরুল ইসলাম, জুনেদ আহমদ ও যুবদল নেতা হিরনময় দেব (হোকেন)।
জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না আহমদ আকাশ, আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সরকার, সেলিম আহমদ, মোঃ জুমন, ফয়সল আহমদ, মোহাম্মদ জসিমুল হক, পিয়ার, মোঃ সুহেল আহমদ, মোঃ ফয়সল আহমদ, মোঃ সুমন, আব্দুল আলী লিটন, হাসান আহমদ হাসু, মোঃ আব্দুল হামিদ, মোঃ শাকিল, আবুল হাসনাত, মোঃ নান্নু মিয়া, সানোয়ার হোসেন বুলু, মোঃ জুনেদ আহমদ ও মোঃ কাশেম, সদস্য শাহিনুর রহমান শাহিন, মোঃ দুলাল আহমদ, ফয়জুল ইসলাম, কামাল, শহিদুল ইসলাম রাজিব, মোঃ মিলন আহমদ, মোঃ সাইয়েদুর রহমান, রিপন আহমদ, হাফিজুর রহমান, ইব্রাহীম খলিল সুজন, মোঃ দিলীপ আহমদ, এম এ মান্নান, মোঃ বাবলু, আফজল হোসেন, মোঃ শাহজাহান, সামছুর রহমান, মোঃ সাদিক, মোস্তাক আহমদ চৌধুরী, রুহেল আহমদ, মোঃ আব্দুল মন্নান মনা, আব্দুল লতিফ, মোঃ মখলিছুর রহমান, মোঃ হানু মিয়া, মোঃ আলকাছ মিয়া, আমির আহমদ, মোঃ ইব্রাহীম, নেছার আহমদ, রফিক আহমদ, মুরাদ আহমদ ও তাজ উদ্দিন আহমদ, জিয়া শিশু কিশোর মেলা নেতা আরেছ আহমদ আরিফ, এস সুমন কুমার সিংহ, হুমায়ুন খান, মোঃ বিলাল হোসেন প্রমুখ।
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন