admin
প্রকাশিত: 10:27 AM, January 5, 2026
স্টাফ রিপোর্টার:
শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল–২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে বৃহত্তর এলাকাবাসীর অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়িতে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী।
তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত ওলীআল্লাহ, ইসলাহী আন্দোলনের অগ্রদূত এবং দ্বীনী শিক্ষার উজ্জ্বল পথপ্রদর্শক। তাঁর ইলম, আমল ও আখলাকের আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়াই ঈসালে সওয়াব মাহফিলের মূল উদ্দেশ্য। তিনি মাহফিলকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সুচারুভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জানানো হয়, আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ঐতিহাসিক বালাই হাওর সংলগ্ন ফুলতলী ছাহেব বাড়িতে ১৮তম ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলে দেশ-বিদেশের খ্যাতনামা পীর-মাশায়েখ, আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থেকে বয়ান প্রদান করবেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিলে প্রতিবছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। এ বিপুল জনসমাগমকে কেন্দ্র করে আগত মুসল্লিদের নিরাপত্তা, যাতায়াত, শৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে এলাকার মুরব্বিয়ানে কেরাম, আলেম-উলামা, যুবসমাজ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মাহফিল বাস্তবায়ন কমিটির সচিব মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা বিষয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে ১৮তম ঈসালে সওয়াব মাহফিলকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও অর্থবহভাবে সম্পন্ন করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত
‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই