admin

প্রকাশিত: 9:14 AM, September 24, 2026

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পেল সহায়তা

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পেল সহায়তা

জামালগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’। ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি জীবন-জীবিকা সচল ও কৃষি পুনর্বাসনের লক্ষ্যে গতকাল বুধবার উপজেলার দুটি ইউনিয়নে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

জামালগঞ্জে চলতি বছরে বোর মৌসুমে পর পর দুই দফা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩২০ টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বুধবারে উপজেলার ফেনারবাক ইউনিয়ন ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এতে ৩২০ পরিবারের মধ্যে মোট ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

কারিতাস বাংলাদেশের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কর্মকর্তা ডেন্সিল পডুয়েং। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, কারিতাসের সকল কর্মকর্তা কর্মচারী ও উপকার ভোগীরা।

কারিতাস বাংলাদেশের সহায়তায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়।সংশ্লিষ্টরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রকৃত অবস্থা যাচাই করে সহায়তার জন্য তালিকা প্রস্তুত করা হয়। এ ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ, পাড়া কার্বারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এলাকাভিত্তিক যাচাই-বাছাই করা হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়। চূড়ান্ত তালিকাভুক্ত পরিবারের প্রত্যেকে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, কৃষি ও দৈনন্দিন জীবনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এ অর্থ সহায়তা কিছুটা হলেও কাজে আসবে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর বিএনপির সাথে মতবিনিময় নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না : খন্দকার মুক্তাদির

সিলেট মহানগর বিএনপির সাথে মতবিনিময় নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না : খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কোনাচর মোল্লাবাড়ি ও মোতাওয়াল্লীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন কোনাচর মোল্লাবাড়ি ও মোতাওয়াল্লীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর মোল্লাবাড়ির পরিবার ও কোনাচর জামে মসজিদের মোতাওয়ালীø আখতার হোসেন কাওছারকে নিয়ে

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় দুইজনের ৩ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় দুইজনের ৩ বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা

বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ

বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ

স্টাফ রিপোর্টার: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব বালিদাড়া গ্রামের আব্দুল মান্নান ও তার কন্যা খালিদা বেগম এবং ঢাকার বাসিন্দা

ওসমানীনগরে ডাচ্-বাংলা ব্যাংকের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অপারেশন হয়েছে ৩৭ জনের

ওসমানীনগরে ডাচ্-বাংলা ব্যাংকের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অপারেশন হয়েছে ৩৭ জনের

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা লাগবে না

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা লাগবে না

বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর মো.জুনেদ আহমদ,ফ্রান্স: কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে বাংলাদেশ ও

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পেল সহায়তা

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পেল সহায়তা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা

দুই হাত নেই, তবুও অদম্য আশরাফের স্বপ্ন স্বাবলম্বী হওয়া

দুই হাত নেই, তবুও অদম্য আশরাফের স্বপ্ন স্বাবলম্বী হওয়া

দুই হাত হারিয়েও পা দিয়ে লিখে দাখিল পাস, স্বাবলম্বী হতে চাকরি চান জৈন্তাপুরের আশরাফ জাহিদুল ইসলাম : দুই হাত নেই,