admin
প্রকাশিত: 9:22 AM, September 24, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রোগীদের মধ্যে ৩৭ জনের চক্ষু অপারেশন সম্পন্ন হয়েছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক গোয়ালা বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হাই সুমন এবং একই শাখার এআরও বিদ্যুৎ দাশ।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন ডা. আসিফ আহমদ, ডেন্টাল সার্জন ও এমওডিসি।
ভার্ড চক্ষু হাসপাতাল, ওসমানীনগরের পক্ষে চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন ডা. রাশেদ খান মেনন, সিনিয়র মেডিকেল অফিসার; রেজাউল করিম, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার; শামীম আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার এবং হাসপাতালের অন্যান্য মেডিকেল টিমের সদস্যরা।
ক্যাম্পে আসা রোগীদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি যাদের অপারেশনের প্রয়োজন ছিল, তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। এতে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা চক্ষু চিকিৎসার সুযোগ পেয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলা পর্যায়ে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজনের ফলে দরিদ্র ও অসহায় রোগীরা উপকৃত হচ্ছেন। বিশেষ করে অর্থের অভাবে যারা দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা বা অপারেশন করাতে পারছিলেন না, তাদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।
সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর মোল্লাবাড়ির পরিবার ও কোনাচর জামে মসজিদের মোতাওয়ালীø আখতার হোসেন কাওছারকে নিয়ে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব বালিদাড়া গ্রামের আব্দুল মান্নান ও তার কন্যা খালিদা বেগম এবং ঢাকার বাসিন্দা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর মো.জুনেদ আহমদ,ফ্রান্স: কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে বাংলাদেশ ও
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা
দুই হাত হারিয়েও পা দিয়ে লিখে দাখিল পাস, স্বাবলম্বী হতে চাকরি চান জৈন্তাপুরের আশরাফ জাহিদুল ইসলাম : দুই হাত নেই,