admin

প্রকাশিত: 11:43 AM, September 24, 2026

সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ চালুর উদ্যোগ

সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ চালুর উদ্যোগ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং নগরীর পরিকল্পিত উন্নয়নে নতুন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইএসিএফ), সিলেট-এর সাথে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিউক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিউক-এর নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ।

সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, প্রবাসীদের দ্রুত ও সহজ সেবা দিতে “প্রবাসী এক্সপ্রেস সার্ভিস” ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস)-এ সংযুক্ত করার কাজ চলছে। প্রয়োজনে প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করতে বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির বিশেষ সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতে স্থপতি, প্রকৌশলী ও রিয়েল এস্টেট ডেভেলপারের পাশাপাশি কারিগরি উপদেষ্টা ফার্মগুলোকেও সিউকের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। এর ফলে ফার্মগুলোর দায়বদ্ধতা তৈরি হবে এবং তারা ভবন নির্মাণ তদারকিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী স্থপতি চন্দন দেওয়ান, টেকনিক্যাল অফিসার (আইটি) আলমগীর হোসেন, এইএসিএফ সিলেট-এর সভাপতি প্রকৌশলী মো. শাহাব উদ্দীন শামীম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান কবির রিপাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেনÑ স্থপতি মো. সাঈদ আহমেদ বেলাল, প্রকৌশলী আব্দুল বাসিত চৌধুরী, প্রকৌশলী শিবু প্রসেদ, প্রকৌশলী কৃপেস নাথ, প্রকৌশলী তারেক আহমেদ, প্রকৌশলী আবদুস শহীদ, প্রকৌশলী এহসানুল করিম চৌধুরী, প্রকৌশলী মো. সাইফুল, স্থপতি নূর মোহাম্মদ, প্রকৌশলী মো. আবু হাসেম, প্রকৌশলী জুবেল আহমেদ চৌধুরী, প্রকৌশলী সায়েল চন্দ্র সরকার, আহমেদ তারিক, প্রকৌশলী মোহাম্মদ এ মুহিত, প্রকৌশলী শরীফ হুমায়ুন, মো. শফিউল ইসলাম টিটু, প্রকৌশলী সদানন্দ ভট্টাচার্য ও প্রকৌশলী মো. সিরাজুল।

সভায় পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ