admin

প্রকাশিত: 8:11 AM, September 26, 2026

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট ও সদস্য সজীব রঞ্জন দাসের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে তালা ঝুলানোর ১৮ ঘণ্টা পর পুলিশের কাছ থেকে চাবি নিয়ে খোলা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওই পেট্রোল পাম্পের ম্যানেজার কাজল দে।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফয়সাল আহমদ সাকিলসহ কয়েকজন যুবকের একটি দল এসে ফিলিং স্টেশন থেকে কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে ফটকে তালা লাগিয়ে দেন। তালা মারার আধা ঘণ্টার মধ্যে কর্মকর্তা কর্মচারীসহ সবাই তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে ফিলিং স্টেশনের আলো নিভিয়ে সেখান থেকে চলে যান।

এদিক ফিলিং স্টেশনটি বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন পরিবহন শ্রমিকরা। আগে থেকে বিষয়টি জানতে না পেরে পাম্পে এসে ফিরে যান মোটরসাইকেলচালক ও সিএনজিসহ অন্যান্য গাড়ির চালকরা।

ফিলিং স্টেশনের মালিক সজীব রঞ্জন দাসের পক্ষ থেকে জানানো হয়, এই ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক ম্যানেজার জুয়েলের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে টানাপোড়েন আছে। হিসাবের গরমিল থাকা নিয়ে বিচার-সালিশ হলে মালিকপক্ষ ও ম্যানেজারের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জের ধরে গত বুধবার দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় মালিকপক্ষ রাতে থানায় জিডি করেছে।

পাম্পের বর্তমান ম্যানেজার কাজল চন্দ্র দে বললেন, গত বুধবার রাতে পুলিশ আমাদের লোকজনকে চাবি ফিরিয়ে দিতে চেয়েছিলেন। তারা আনেননি। সকালে তাঁকে ফোন দিয়ে থানায় নিয়ে চাবি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে পাম্প খুলেছি।

গতকাল রাতে শহরের তেঘরিয়ার বাসিন্দা ফয়সাল আহমদ সাকিল বলেন, ‘পাম্পের সাবেক ম্যানেজার জুয়েল মালিকপক্ষের সজীব রঞ্জন দাসের স্বাক্ষর করা চেক দিয়ে টাকা নিয়েছে। এখন টাকা দিচ্ছে না। এ জন্য জুয়েল তালা দিয়েছে। আমি শুধু ওখানে উপস্থিত ছিলাম। পাওনাদার আরও অনেকে ছিলেন সেখানে।’

সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ্ বলেন, দুপক্ষকে থানায় ডাকা হয়েছিল। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি জুয়েল মিয়াসহ ব্যবসায়ী নেতারা ছিলেন। চেম্বারের নেতা জুয়েল মিয়া এক সপ্তাহের মধ্যে দুপক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।


সর্বশেষ সংবাদ

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে অপহরণ,

সিলেট বিভাগের ‘সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

সিলেট বিভাগের ‘সেরা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়

মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডের ইলাশকান্দি জামে মসজিদে পবিত্র জুম্মার

যুবদলের ৬ নেতাকে শোকজ

যুবদলের ৬ নেতাকে শোকজ

মৌলভীবাজার প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার ফিলিং স্টেশনে তালা ১৮ ঘণ্টা পর খুলল পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট ও সদস্য সজীব রঞ্জন দাসের মালিকানাধীন একটি ফিলিং

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে জালালাবাদ গ্যাস কোম্পানির

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ

সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকায় অবস্থিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম