admin

প্রকাশিত: 6:22 AM, January 8, 2026

বানিয়াচংয়ে ‘মামলা বাণিজ্য’ ও হয়রানির অভিযোগ, আতঙ্কের নাম বিপ্রেশ দাশ

বানিয়াচংয়ে ‘মামলা বাণিজ্য’ ও হয়রানির অভিযোগ, আতঙ্কের নাম বিপ্রেশ দাশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিমলেন্দু দাশ বিপ্রেশ নামের এক ব্যক্তিকে ঘিরে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। তার পিতা গোপাল দাশ এবং বাড়ি উপজেলার সেকান্দপুর গ্রামে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপ্রেশ সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর মাধ্যমে হয়রানি করতেন। তার কথা বা নির্দেশ অমান্য করলেই মামলা, হুমকি কিংবা নানা ধরনের চাপ প্রয়োগ করা হতো বলে দাবি করেন তারা।

অভিযোগ রয়েছে, একসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তিনি একটি ‘মামলা বাণিজ্য’ চক্র গড়ে তোলেন। ওই সময় এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল বলে স্থানীয়দের দাবি।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, এই চক্রের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার নিরীহ মানুষের নাম ভুয়া মামলায় অন্তর্ভুক্ত করে পরে তা প্রত্যাহারের আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা আদায় করা হতো। এতে বহু মানুষ এখনো সাজা ভোগ করছেন বলে অভিযোগ উঠেছে। ভয়ভীতির কারণে অনেক পরিবার প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না বলেও জানানো হয়।

স্থানীয়রা জানান, কেউ প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হতো। এমনকি জুলাই যোদ্ধাদের বিরুদ্ধেও হয়রানিমূলক তৎপরতার অভিযোগ রয়েছে।

রাজনৈতিক অস্থিরতার সময় এসব কর্মকাণ্ড আরও বেড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, সে সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিতভাবে মামলা দেওয়া হতো এবং গ্রেপ্তারের পর অনেক মামলায় পরবর্তীতে কোনো সাক্ষী বা প্রমাণ পাওয়া যেত না।

অভিযোগ রয়েছে, ওই চক্রে স্থানীয় কিছু রাজনীতিক, অসাধু নেতা ও পুলিশের একটি অংশ জড়িত ছিল। মামলার তদন্তের নামে আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের কথাও উঠে এসেছে অভিযোগে।

স্থানীয়দের দাবি, গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে বিপ্রেশ দাশ নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টা শুরু করেন। সম্প্রতি তাকে বিএনপির কিছু নেতার সঙ্গে চলাফেরা করতে দেখা যাচ্ছে বলেও এলাকায় আলোচনা চলছে।

তবে এসব অভিযোগের বিষয়ে বিমলেন্দু দাশ বিপ্রেশের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এলাকাবাসীর দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

সুরমায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের