admin
প্রকাশিত: 6:31 AM, January 8, 2026
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। নোটিশে তাকে নির্দিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত সোমবার তাকে এ নোটিশ দেয়া হয়। এ খবর নিশ্চিত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠায় এই শোকজ দেয়া হয়েছে। আগামী ১৪ই জানুয়ারির মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য নোটিশে বলা হয়েছে। বিষয়টি যাচাই বাছাই শেষে তার জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে মর্মে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩রা জানুয়ারি থেকে কিবরিয়া নির্বাচনী এলাকায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন এলাকায় দোয়া ও স্মরণসভায় অংশগ্রহণ করেন। এ ছাড়াও নির্বাচনী গণসংযোগ থেকে বিরত আছেন। গত রোববার মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় ১০ গ্রামের উদ্যোগে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তার সঙ্গে নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত প্রার্থীও অংশগ্রহণ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট