admin
প্রকাশিত: 11:48 AM, September 29, 2026
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী সিলেট ও হবিগঞ্জ সফরকালে তিনি এই মহাসড়কের পৃথক দুটি স্থানে পরিদর্শন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত সরকারি সফরসূচি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সিলেট ও হবিগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের কাজ পরিদর্শন করবেন মন্ত্রী। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ‘করুয়া বাজার’ এলাকায় ৬ লেন মহাসড়কের চলমান কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর ১টা ২০ মিনিটে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘পানিটুন্ডা’ নামক স্থানে মহাসড়ক নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প’-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এর আগে, সকালে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট সদর উপজেলার সুরমা নদীর বামতীরের কানিশাইল এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করবেন মন্ত্রী।
মহাসড়কের দুটি স্পট পরিদর্শন শেষে দুপুর আড়াইটায় হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ