admin
প্রকাশিত: 3:32 PM, September 30, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময় এখনো চূড়ান্ত হয়নি। কবে নাগাদ সফরটি হতে পারে, সে বিষয়ে ঢাকা-নয়াদিল্লির কোনো পক্ষই এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি। তবে সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তারা। দুজনই সফর নিয়ে আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। হুমায়ুন কবির বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। আর ত্রিবেদী বলেন, সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই, সময় হলেই এই সফর হবে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে যায়। অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক ছিল টানাপড়েনের মধ্যে। তবে ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর সম্পর্ক পুনর্গঠনে মনোযোগী হয়েছে উভয় পক্ষ। ভারতও জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাদের কোনো আপত্তি নেই।
অন্যদিকে ঢাকার জাতীয়তাবাদী সরকারের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’। অর্থাৎ যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে নতুন সরকারের পররাষ্ট্রনীতির অবস্থান দিল্লির কাছে স্পষ্ট করতে চায় ঢাকা। পাশাপাশি দুই দেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলোও আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির অবস্থান আবারো স্পষ্ট করেছে ঢাকা। গতকাল ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, দুই দেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো আলোচনার মাধ্যমে কাটিয়ে ওঠার পরই সফরের সময় চূড়ান্ত হবে।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প