admin

প্রকাশিত: 6:28 AM, October 3, 2026

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির হুক ছিঁড়ে গিয়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৭টি বগি বনের ভেতরে প্রায় চার ঘণ্টা আটকে থাকে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে বগিগুলো সরিয়ে নেওয়ার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে। এর আগে সকালে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে এসেছিল।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের পর হঠাৎ বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এ সময় ৯টি বগি নিয়ে ট্রেনের মূল ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনের দিকে চলে যায় এবং পিছনের সাতটি বগি বনের গহীনে বিচ্ছিন্ন অবস্থায় থেকে যায়। দীর্ঘ সময় বনের ভেতরে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় ট্রেনে থাকা যাত্রীদের। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া পাঁচটার দিকে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সোয়া পাঁচটার দিকে বগিগুলো উদ্ধারের পর সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
এদিকে পাহাড়িকা এক্সপ্রেস উদ্ধারে অংশ নেওয়া রিলিফ ট্রেনটি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশন ইয়ার্ড থেকে বের হওয়ার সময় রিলিফ ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।


সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে তদন্ত কমিটি

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে তদন্ত কমিটি

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য নির্বাচন ও প্রতিষ্ঠানের প্রায় ৬০ লাখ টাকার হিসাব নিয়ে

সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত