admin
প্রকাশিত: 4:18 PM, October 3, 2026
আব্দুর রহমান:
দীর্ঘদিন ধরে প্রবাসমুখী সিলেটে ক্যারিয়ার ভাবনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রচলিত ড্রাইভিং, নির্মাণ বা সেবামূলক পেশার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষায়িত দক্ষতা হিসেবে তরুণ প্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘বারিস্তা কোর্স’। স্থানীয়ভাবে ক্যাফে সংস্কৃতির বিকাশ এবং বিদেশে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজের ব্যাপক সুযোগ তৈরি হওয়ায় এ দক্ষতার দিকে ঝুঁকছেন তারা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপের দেশগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বারিস্তা অন্যতম লাভজনক ও সম্মানজনক পার্টটাইম পেশা। কফি গ্রাইন্ডিং, এসপ্রেসো এক্সট্রাকশন, মিল্ক ফ্রোথিং ও লাতে আর্টের মতো ব্যবহারিক কাজের কদর রয়েছে বিশ্বজুড়ে।
সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার ‘বাংলাদেশ স্পেশালিটি কফি একাডেমি’ সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি ব্যাচে ১৫ জন করে মাসে প্রায় ৪৫ জন শিক্ষার্থী বারিস্তা কোর্স সম্পন্ন করছেন। শুধু গত তিন মাসেই প্রায় ১৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন, যাদের ৯৮ শতাংশই উচ্চশিক্ষার্থে বিদেশগামী তরুণ-তরুণী।
প্রতিষ্ঠানটির প্রধান প্রশিক্ষক আলি হায়দার মিদুল বলেন, “কফির তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি এখানে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও আনলিমিটেড প্র্যাকটিসের সুযোগ দেওয়া হয়। কোর্স সম্পন্ন করে অনেকেই ইতোমধ্যে প্রবাসে ভালো পার্টটাইম কাজ করছেন, আবার অনেকে স্থানীয় ক্যাফেতেও যুক্ত হচ্ছেন।”
উচ্চশিক্ষার উদ্দেশ্যে জার্মানিগামী তাসনিম নাইমা হক ও শিক্ষার্থী হোসাইন আহমেদ জানান, প্রবাসে পড়াশোনার পাশাপাশি সম্মানজনক কাজের সুযোগ পেতে এবং নিজের আগ্রহ থেকে তারা এই প্রশিক্ষণ নিয়েছেন। তরুণদের মতে, বারিস্তা কেবল একটি উপার্জনমুখী কাজ নয়, এটি একই সঙ্গে একটি স্মার্ট ও শৈল্পিক পেশা।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও