admin
প্রকাশিত: 11:50 AM, October 7, 2026
আব্দুর রহমান:
সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর উদ্বেগ চরম আকার ধারণ করেছিল, ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপে মাত্র তিন দিনে পাল্টে গেছে পুরো দৃশ্যপট। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ধারাবাহিক অভিযানের মুখে নগরীর চিহ্নিত আস্তানাগুলো ফাঁকা হয়ে পড়েছে, ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে।
নগরীর পরিচিত সাগরদীঘির পাড় ওয়াকওয়ে এলাকাটি সন্ধ্যা নামলেই চলে যেতো কিশোর গ্যাংয়ের দখলে। অতীতে চিহ্নিত অপরাধীদের নিয়ন্ত্রণে থাকা এই এলাকায় কিশোরদের বেপরোয়া আড্ডা, মাদক সেবন ও পথচারীদের হয়রানির কারণে স্থানীয়রা সেখানে হাঁটাচলা বন্ধ করে দিয়েছিলেন।
গত রবিবার রাতে পুলিশ সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও বেশ কয়েকজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অনেকে স্কুল-কলেজের শিক্ষার্থী হওয়ায় সতর্ক করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের আটক রাখা হয়।
অভিযানের প্রভাবে গত সোমবার রাতে ওই ওয়াকওয়ের দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো কিশোর গ্যাংয়ের উপস্থিতি পাওয়া যায়নি। সেখানে এখন নিশ্চিন্তে হাঁটছেন চাকরিজীবী ও প্রবীণ নাগরিকরা। স্থানীয় স্কুলশিক্ষক মিজানুর রহমান জানান, আগে সন্ধ্যার পর ওয়াকওয়েতে শত শত কিশোর দাঁড়িয়ে আড্ডা ও মাদক সেবন করতো। পুলিশের ভয়ে তারা না আসায় এখন প্রবীণরা নির্বিঘ্নে হাঁটতে পারছেন। তবে সাংবাদিক রেজা রুবেল জানান, প্রধান সড়কগুলোতে উপস্থিতি না থাকলেও গলির ভেতরে এখনো কিছু কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
স্টাফ রিপোর্টার: দেশের জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং অনুমোদন প্রক্রিয়া
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা
স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর
আব্দুর রহমান: সিলেট নগরী ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য ও নানামুখী অপরাধ নিয়ে যখন অভিভাবক ও সাধারণ নগরবাসীর
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে