admin
প্রকাশিত: 12:07 PM, October 7, 2026
স্টাফ রিপোর্টার:
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর জিয়ারত শেষে বাদ জোহর মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় মিলাদ, দোয়া এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। গতকাল তার ৯৭তম জন্মদিন উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু. ইমাদ উদ্ দীন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ এম এ মুকিত, মৌলভী ওয়ালী সিদ্দিকী, বকসী মিছবাহ উর রহমানসহ স্মৃতি পরিষদের নেতৃবৃন্দরা। কবর জিয়ারত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও মৌলভীবাজার স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ ও জেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
স্টাফ রিপোর্টার: দেশের জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ রিসাইক্লিং) শিল্পের আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়াতে প্রশাসনিক জটিলতা নিরসন এবং অনুমোদন প্রক্রিয়া
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা
স্টাফ রিপোর্টার: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর