admin
প্রকাশিত: 6:12 AM, October 8, 2026
সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। দলের রাজনৈতিক কর্মসূচিতে তাঁর নিরলস উপস্থিতি, মাঠপর্যায়ের কর্মী-সমর্থকদের সঙ্গে গভীর মেলবন্ধন এবং সাংগঠনিক গতিশীলতা তাঁকে সিলেটের রাজপথের অন্যতম প্রাণশক্তিতে পরিণত করেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তরুণ ও গতিশীল এই নেতার ভূয়সী প্রশংসা করে দলের সাংগঠনিক কাঠামোতে তাঁর অপরিহার্য ভূমিকার চিত্র তুলে ধরেন।
ইমদাদ হোসেন চৌধুরীর সাংগঠনিক দক্ষতায় আস্থা প্রকাশ করে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের একজন অত্যন্ত কর্মতৎপর ও অত্যন্ত পরিশ্রমী সাধারণ সম্পাদক আছেন। আমরা যার যার জায়গা থেকে সার্বিক সহযোগিতা ও যোগান দেব, কিন্তু মাঠে নেমে সরাসরি তা বাস্তবায়ন করার যে নেতৃত্ব, সেটি তাকেই নিতে হবে এবং তিনি নিচ্ছেনও।
বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে পরিষ্কার যে, সিলেটে বিএনপির দলীয় কর্মসূচি পরিচালনা, নীতি বাস্তবায়ন এবং রাজপথের আন্দোলনে ইমদাদ হোসেন চৌধুরীই কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন। মন্ত্রী স্পষ্ট সংকেত দেন যে, শীর্ষ নেতৃত্বের রূপরেখা বাস্তবে রূপ দেওয়ার মূল চালিকাশক্তি ইমদাদ চৌধুরীর দূরদর্শী নেতৃত্ব।
ইমদাদ হোসেন চৌধুরী আকস্মিক কোনো নাম নন; দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, শ্রম ও ধারাবাহিক সংগ্রামের মাধ্যমেই আজ তিনি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত। ২০২৩ সালে দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত সিলেট মহানগর বিএনপির ঐতিহাসিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিপুল সমর্থন পেয়ে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সিলেট মহানগরের ৪২টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একক সুতায় গাঁথতে ইমদাদ হোসেন চৌধুরী সর্বদা তৎপর। সিলেটের যেকোনো স্থানীয় সমস্যা, গণদাবি কিংবা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিতে তিনি থাকেন প্রথম সারিতে।
ওয়ার্ড পর্যায়ে নিয়মিত তদারকি ও তরুণদের রাজনীতিতে সক্রিয় করতে কার্যকর ভূমিকা রাখছেন। সিনিয়র নেতাদের নির্দেশনা অনুযায়ী রাজপথে নেতৃত্ব প্রদান এবং নীতিসমূহ বাস্তবে প্রয়োগ করছেন। দলের সাধারণ কর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তিনি গড়ে তুলেছেন সুদৃঢ় কর্মীভিত্তি।
সিলেটের রাজনীবিবীদদের মতে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রকাশ্য স্বীকৃতি ইমদাদ হোসেন চৌধুরীর রাজনৈতিক ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করেছে। নগর বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাছে তিনি আজ এক বিশ্বস্ত কাণ্ডারি।
শ্রম, মেধা ও কর্মতৎপরতার অনন্য সমন্বয়ে ইমদাদ হোসেন চৌধুরী কেবল পদবি দিয়ে নয়, বরং রাজপথের ধারাবাহিক কাজের মাধ্যমেই সিলেটের রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
স্টাফ রিপোর্টার: প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের
স্টাফ রিপোর্টার: যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক
স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে
রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয়
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে