admin
প্রকাশিত: 8:18 AM, October 8, 2026
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এক অভিনন্দন বার্তায় কয়েস লোদী নবনির্বাচিত নেতৃবৃন্দের রাজনৈতিক সফলতা কামনা করে বলেন, ৩৯নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। নবনির্বাচিত নেতৃত্ব দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।
কয়েস লোদী আরও বলেন, দলের প্রতি আনুগত্য, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও ত্যাগের মানসিকতা নিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ ৩৯নং ওয়ার্ড বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নেবেন।
তিনি বলেন, নবনির্বাচিত নেতৃত্বের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ৩৯নং ওয়ার্ড বিএনপি আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও গতিশীল হয়ে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কয়েস লোদী নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেনসহ ৩৯নং ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীর উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।
স্টাফ রিপোর্টার: প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের
স্টাফ রিপোর্টার: যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক
স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে
রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয়
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে