admin
প্রকাশিত: 9:13 AM, October 8, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের শহরতলীর সিলামে ঐতিহাসিক শাহ তৈয়র ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটের বিশাল সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পুরনো সংঘাতের জের ধরে যুবক খুনের ঘটনায় নিজের অবস্থান পরিবর্তন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান। সংসদ সদস্য এম এ মালিকের ওপর হত্যাকাণ্ডের নেপথ্য দায় চাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও অনুশোচনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে নিহত ভাতিজা রাসেল আহমদ শাহ হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে স্থানীয় এই এমপির সক্রিয় সহায়তা চেয়েছেন।
এদিকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের পূর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক জানিয়েছেন, ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটির বা ওই এলাকার অভ্যন্তরীণ কোনো সংঘাতের বিষয়ে তিনি অবগত ছিলেন না। চেয়ারম্যান ওলিদুর রহমান আবেগের বশবর্তী হয়ে আগের বক্তব্য দিলেও পরে ভুল বুঝতে পেরেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলাম এলাকায় শেখ ও শাহ বংশের মধ্যকার বৈরী সম্পর্ক বহুদিনের। মূলত শাহ তৈয়র ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটের বিশাল জায়গা-জমি এবং মাজারের খাদেম পদ নিয়ে কর্তৃত্ব প্রতিষ্ঠা ঘিরে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। একাধিকবার উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে।
সম্প্রতি এই সম্পত্তি কেন্দ্রিক বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নেয় ওয়াকফ এস্টেট প্রশাসন। তারা উভয় পক্ষের সমন্বয়ে একটি পরিচালনা কমিটি গঠন করে দেয়, যেখানে সিলেট-৩ আসনের এমপি এম এ মালিককে সভাপতি করা হয়। তবে এমপির ঘনিষ্ঠজনদের দাবি, এই কমিটির ব্যাপারে এমপি মালিক আগে থেকে কিছুই জানতেন না। লন্ডন বিএনপির নেতা আবেদ রাজা মধ্যস্থতা করে এমপির নাম অন্তর্ভুক্ত করান।
এ নিয়ে গত ২১ আগস্ট জমি দখল কেন্দ্রিক সংঘর্ষের পর পাল্টাপাল্টি মামলা হলে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল।
সমঝোতা প্রক্রিয়ার মধ্যেই গত ২ অক্টোবর সম্পত্তি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায়। ওই দিন সিলাম বাজারে প্রতিপক্ষ শেখ গোষ্ঠীর লোকজনের হামলায় খুন হন সিলাম ইউপি চেয়ারম্যান ও আওয়ামী ঘরানার রাজনীতিবিদ শাহ ওলিদুর রহমানের ভাতিজা রাসেল আহমদ শাহ।
ভাতিজাকে হারিয়ে শোকাহত অবস্থায় ইউপি চেয়ারম্যান ওলিদুর রহমান লাইভে এসে সরাসরি এমপি এম এ মালিক ও লন্ডন বিএনপি নেতা আবেদ রাজাকে ঘটনার জন্য দায়ী করেন। তাঁর দাবি ছিল, এমপির হস্তক্ষেপর কারণেই তাঁর ভাতিজা প্রাণ হারিয়েছেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও স্থানীয় পরিমণ্ডলে ব্যাপক তোলপাড় শুরু হয়। তবে বিষয়টিতে তাৎক্ষণিকভাবে এমপি বা বিএনপি নেতৃত্ব নীরব ভূমিকা পালন করে।
ঘটনার চার দিনের মাথায় গত সোমবার নিহত রাসেলের বাড়িতে যান এমপি এম এ মালিকের স্ত্রী ও সন্তান। তাঁরা নিহতের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এই সাক্ষাতের পরপরই সুর বদলান চেয়ারম্যান ওলিদুর রহমান।
পুনরায় বক্তব্য দিয়ে তিনি জানান, এমপির বিরুদ্ধে দেওয়া আগের বক্তব্যের জন্য তিনি গভীরভাবে দুঃখিত। এমপি এম এ মালিক এই বিরোধ বা সংঘাতের বিষয়ে অবগত ছিলেন না; আবেদ রাজা তাঁকে এতে টেনে এনেছিলেন। ভুল বুঝতে পেরে তিনি রাসেল হত্যার ন্যায়বিচারে এমপি মালিকের ভূমিকা কামনা করেন।
সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার পূর্বে এমপি এম এ মালিক বলেন, “ওয়াকফ এস্টেটের সাধারণ নিয়মানুযায়ী স্থানীয় এমপি বা সরকারি কর্মকর্তাকে সভাপতি করা হয়, আমাকেও সেভাবেই নাম দেওয়া হয়েছিল। তবে বিরোধ বা সংঘাতের বিষয়টি আমি জানতাম না।”
তিনি আরও যোগ করেন, “ওলিদ প্রথমে আবেগে বক্তব্য দিলেও পরবর্তীতে সত্যটা বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্টাফ রিপোর্টার: প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের
স্টাফ রিপোর্টার: যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক
স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে
রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয়
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে