admin
প্রকাশিত: 9:16 AM, October 8, 2026
স্টাফ রিপোর্টার:
দেশজুড়ে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। গতকাল রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এ কথা জানান বিডিআরসিএস চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিমধ্যে হলি ফ্যামিলি হাসপাতালকে ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতালেও এসব সামগ্রী সরবরাহের পরিকল্পনা রয়েছে।
ড্যাব-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের উপস্থিতিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি পরিচ্ছন্নতা, সরকারি-বেসরকারি সমন্বয়, মানবিক চিকিৎসাসেবা এবং দ্রুত ডেঙ্গুর টিকা প্রদানের তাগিদ দেন। অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের
স্টাফ রিপোর্টার: যে বিদ্যালয় থেকে শৈশবে শিক্ষাজীবনের পথচলা শুরু হয়েছিল এবং ১৯৮৩ সালে অর্জিত হয়েছিল ট্যালেন্টপুল বৃত্তি, দীর্ঘ চার দশক
স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে
রমজানে নিত্যপণ্যের যোগান স্বাভাবিক ও দাম যৌক্তিক রাখতে সরকার প্রস্তুত স্টাফ রিপোর্টার: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয়
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে