admin
প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
রুবেল আহমদ:
সিলেটের গোয়াইনঘাট থানা ও জেলা ডিবি পুলিশের নাম ভাঙিয়ে ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি ও চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। গোয়াইনঘাট-রাধানগর সড়ক ব্যবহার করে প্রতি রাতে কোটি কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য পাচারের নেপথ্যের মূল কারিগর হিসেবে কাজ করছে তথাকথিত লাইনম্যান কামাল ও আল-আমিন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, গোয়াইনঘাট থানা পুলিশের নাম ব্যবহার করে লাইনম্যান কামাল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নাম ভাঙিয়ে আল-আমিন দীর্ঘ দিন ধরে এই জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের নির্দেশ ছাড়া এই রুটে কোনো অবৈধ পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারে না।
অনুসন্ধানে জানা যায়, গোয়াইনঘাট-রাধানগর রোডের বিভিন্ন পয়েন্টে এই সিন্ডিকেট তাদের নিজস্ব লোকবল নিয়োগ করেছে। ভারতীয় চিনি, কসমেটিকস, শাড়ি ও অন্যান্য চোরাই পণ্যের প্রতিটি ট্রাক বা ডিআই গাড়ি থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হয়। পণ্যবাহী গাড়ির চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তারা থানা পুলিশ ও ডিবি কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে।
প্রতি রাতে এই সড়ক দিয়ে শত শত গাড়ি পারাপার হয়, যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ এবং মাসে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। অবৈধ এই চোরাচালান ও চাঁদাবাজির কারণে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের অন্ধকারে বেপরোয়া গতির পণ্যবাহী গাড়ির কারণে গোয়াইনঘাট-রাধানগর সড়কে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নাম ব্যবহার করে এই লাইনম্যানরা প্রকাশ্যে চাঁদাবাজি করলেও রহস্যজনক কারণে প্রশাসন নীরব রয়েছে। এতে পুলিশের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে ক্ষুণ্ন হচ্ছে।
এই বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, পুলিশের কোনো অফিশিয়াল ‘লাইনম্যান’ নেই। পুলিশের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়রা এই ‘লাইনম্যান’ প্রথা বন্ধে এবং কামাল ও আল-আমিনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
শিউলী আক্তার : সিলেট সিটি কর্পোরেশন এলাকার সুরমা নদী-এর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন
আজ শনিবার ( ০২ মে ) সিলেটে পবিত্র সফরে এসে মহান আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার