admin
প্রকাশিত: 11:58 AM, January 14, 2026
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দশক পর সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে। সেই কারণে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সাধারণ মানুষের মধ্যে তার সিলেট সফর নিয়ে ব্যাপক আগ্রহ।
তিনি বলেন, চেয়ারম্যানের আলীয়া মাদ্রাসার সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের মানুষ সৌভাগ্যবান যে, দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান সিলেট থেকে প্রচারাভিযান শুরু করছেন। পাশাপাশি সিলেটের সঙ্গে তার রয়েছে আত্মীয়তার সম্পর্ক। অতিথিপরায়ণ হিসেবে সিলেটের খ্যাতি সর্বত্র। প্রিয় আত্মীয় ও দলের চেয়ারম্যানকে বরণ করতে বিএনপির নেতাকর্মী তথা সিলেটবাসী উন্মুখ হয়ে আছেন। ২২ জানুয়ারির সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। কারণ সিলেট থেকে আমাদের চেয়ারম্যান কি বার্তা দিবেন সে বার্তা শুনার জন্য। তাই সুশৃঙ্খল পরিবেশ যাতে সমাবেশ স্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে পারেন এবং দলের চেয়ারম্যানের কথাশুনতে পারেন সে দিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক জনসমাবেশে হবে ২২ জানুয়ারি।
খন্দকার মুক্তাদির বুধবার (১৪ জানুয়ারি) তোপখানাস্থ কার্যালয়ে দলের চেয়ারম্যানের সিলেট সফর উপলক্ষ্যে মহানগর বিএপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, ভিপি মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খূর্শেদ, ফাতেমা জামান রোজি, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, খসরুজ্জামান খসরু সহ মহানগর, থানা ও ৪২টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ।
সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার
সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।