admin
প্রকাশিত: 1:31 PM, October 23, 2026
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা শেষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কোষাধ্যক্ষ কাওসার আহমদ জনির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল কবির মিফতা ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ।
অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক। পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল আহমদ, কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো. জাকারিয়া, দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তিতর, কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দোলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ মো. জাকারিয়াসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত, আরজিএসসি কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ গত ১৩ অক্টোবর কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির এই নতুন কমিটির অনুমোদন প্রদান করে।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প