admin

প্রকাশিত: 12:07 PM, October 24, 2026

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে তদন্ত কমিটি

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে তদন্ত কমিটি

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য নির্বাচন ও প্রতিষ্ঠানের প্রায় ৬০ লাখ টাকার হিসাব নিয়ে পরিচালনা কমিটির সঙ্গে এলাকাবাসীর বিরোধ চরম আকার ধারণ করেছে। উত্থাপিত পাল্টাপাল্টি অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তবে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি বলে জানা গেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে স্থানীয় ও প্রবাসীদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মোবারকপুর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের পরিচালনা, কমিটি গঠন এবং আয়-ব্যয়ের হিসাব নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত ২৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের ২০ জন আজীবন দাতা সদস্য মনোনয়নের বিপরীতে জমা হওয়া অর্থ জমা হয়েছে কি না এবং তহবিলের প্রায় ৬০ লাখ টাকার সঠিক হিসাব প্রকাশের দাবি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানান এলাকাবাসী।

এ আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর মোহন দেবকে কারণ দর্শানোর নোটিশ দেয় শিক্ষা অফিস। তিনি গত ১১ অক্টোবর এর লিখিত জবাব দেন। এর আগেই গত ৩০ সেপ্টেম্বর তিনটি ভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগকারীদের দাবি, তদন্ত চলাকালে কৌশলে আজীবন দাতা সদস্যদের তালিকা সরিয়ে রেখে কেবল সাধারণ দাতা সদস্যদের তালিকা প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া গত ৮ অক্টোবর পাল্টা অভিযোগ দায়েরের ঘটনায় এলাকায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি শামছুল ইসলাম শামীম ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের সঠিক অর্থের হিসাব চাইতে গিয়ে আমরা হয়রানি ও মানহানির শিকার হচ্ছি। এ বিষয়ে আমরা আইনি প্রতিকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক রণধীর মোহন দেব বলেন, “কাগজপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করেই আজীবন দাতা সদস্য নির্বাচন করা হবে। তদন্তের সময় তালিকা কে বা কারা সরিয়েছে, তা আমার জানা নেই।”

তদন্ত কমিটির সদস্য ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান, গত ১০ অক্টোবর তদন্ত কমিটির সদস্যরা বিদ্যালয় পরিদর্শন করে বিভিন্ন নথিপত্র ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন।

সার্বিক বিষয়ে ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ জানান, “তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে তদন্ত কমিটি

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে তদন্ত কমিটি

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য নির্বাচন ও প্রতিষ্ঠানের প্রায় ৬০ লাখ টাকার হিসাব নিয়ে

সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন

দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে