admin
প্রকাশিত: 12:32 PM, October 24, 2026
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় বিগত আট দশকে জাতিসংঘের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ শতকের দুটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের পরই মূলত বিশ্বশান্তির তাগিদ থেকে ১৯৪১ সালে সানফ্রান্সিসকো চুক্তির ধারাবাহিকতায় জাতিসংঘের যাত্রা শুরু হয়। বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক এ সংস্থাটি কাজ করে যাচ্ছে।
তিনি বাংলাদেশের সাথে জাতিসংঘের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১ কোটি শরণার্থীকে সহায়তা প্রদান, ১৯৭৪ সালে বাংলাদেশের সদস্যপদ লাভ, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান এবং মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে জাতিসংঘের ভূমিকা অপরিসীম। এছাড়া ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১.৪৫ লক্ষাধিক সেনাসদস্য ও নারী পুলিশের অবদানের কথা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেসের কনফারেন্স হলে ৮০তম জাতিসংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএএফ) সিলেট বিভাগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএএফ সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় সদর দপ্তর, ঢাকার সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে ও বিএমবিএএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এবং জাতীয় সদর দপ্তর ঢাকার সিনিয়র সহকারী মহাসচিব মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমবিএএফ সিলেট বিভাগের উপদেষ্টা ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএমবিএএফ সিলেট বিভাগের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, বিএমবিএএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন এবং বিএমবিএএফ সিলেট জেলা কমিটির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: খালেদ মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: বেলাল উদ্দিন, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার চৌধুরী, প্রচার সম্পাদক মো: ইউসুফ সেলু, শিশু কিশোর সম্পাদক মোছাম্মৎ রুনা সুলতানা, নারী নেত্রী সাহেদা বেগম, জাওয়ারন্নেছা বেগম, আব্দুল ওয়াদুদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান করেছে সিলেট জেলা ও
স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার বাদ জুমা বড়বাড়ি খলাপাড়া চান্দিয়ালা জামে মসজিদে স্থানিয় মুসল্লীদের সাথে এক মতবিনিময় ও কুশল বিনিময় অনুষ্ঠানে
স্টাফ রিপোর্টার: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ
‘আওয়ামী দুঃশাসনের ১৭ বছরের ক্ষতি কাটিয়ে ধাপে ধাপে সব এলাকায় উন্নয়ন করা হবে’ বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পররাষ্ট্র
স্টাফ রিপোর্টার: শীতের শুরুতেই সিলেটের সবজি বাজারে মিলেছে বড় ধরনের স্বস্তির খবর। বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ একলাফে বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের
সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও