admin

প্রকাশিত: 2:13 PM, October 24, 2026

শীতের আমেজে সিলেটে সবজির বাজারে স্বস্তি

শীতের আমেজে সিলেটে সবজির বাজারে স্বস্তি

স্টাফ রিপোর্টার:

শীতের শুরুতেই সিলেটের সবজি বাজারে মিলেছে বড় ধরনের স্বস্তির খবর। বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ একলাফে বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে। একই সঙ্গে ছুটির প্রভাবে চাহিদা কমায় গ্রীষ্মকালীন সবজি ও মুরগির দামেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

গতকাল শুক্রবার সিলেট নগরীর সোবহানীঘাট, বন্দরবাজার, কাজিরবাজার, রিকাবীবাজার ও কাজীটুলাসহ বেশ কয়েকটি প্রধান কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির দাম কমার তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে নতুন আলু ও শিম। গত সপ্তাহে ২০০ টাকা কেজিতে বিক্রি হওয়া নতুন আলু চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ১৫০ থেকে ২০০ টাকার শিম এখন মিলছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। এ ছাড়া প্রতিকেজি মুলা ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিসে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজার ছুটির কারণে সাময়িকভাবে চাহিদা কম থাকায় এবং স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে নতুন সবজির সরবরাহ বাড়ায় গ্রীষ্মকালীন সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বাজারে এখন পটল, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা এবং জলপাই ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ৫০ টাকা কমে টমেটো ১৫০ টাকা এবং গাজর ১২০ থেকে ১৪০ টাকায় নেমেছে। সাধারণ আলুর কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং পেঁপে ১৫ থেকে ২০ টাকা কেজিতে থিতু হয়েছে।

শাকের বাজারে লাল শাক প্রতি আঁটি ১৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং কলমি ও ডাটা শাক দুই আঁটি ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সবজির পাশাপাশি স্বস্তি এসেছে মুরগির বাজারেও। সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা কমে ৩১০ টাকা এবং সোনালি হাইব্রিড ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের বাজারে লাল ডিম প্রতি ডজন ১৪০ থেকে ১৪৫ টাকা এবং হাঁসের ডিম ২০০ টাকায় অপরিবর্তিত রয়েছে।

অন্যান্য নিত্যপণ্যের মধ্যে গরুর মাংস কেজিপ্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে রুই ও কিছু প্রজাতির দেশি মাছের দাম কিছুটা চড়া। বাজারে রুই মাছ আকারভেদে ৪০০ থেকে ৫৫০ টাকা এবং চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতারা জানান, শীতের সবজি বাজারে পুরোপুরি নামায় কিছুটা হলেও স্বস্তি ফিরছে। সরবরাহ আরো বাড়লে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে নিত্যদিনের বাজার দর।


সর্বশেষ সংবাদ

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প