admin
প্রকাশিত: 3:14 PM, October 24, 2026
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় গতকাল মোগলাবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর মোগলাবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, জুলাই বিপ্লবে গুরুতর আহত ছাত্রনেতা খান মোহাম্মদ সামি উন্নত চিকিৎসার জন্য দ্বিতীয় বারের মতো বর্তমানে আমেরিকার নিউইয়র্কে অবস্থান করছেন।
দোয়া মাহফিলে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বেলাল এবং সাংগঠনিক সম্পাদক জানু মিয়া। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রবাসী জুলাই যোদ্ধা সেকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় ও জেলা ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহিদ আহমদ, যুগ্ম সম্পাদক ও সিলেট ল কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাহাত আহমদ, মোগলাবাজার ইউনিয়ন যুবদলের সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আহমদ, জিয়া পরিষদ নেতা সাকের আহমদ, মোগলাবাজার ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি তারেক রহমান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদল নেতা আবিদ আহমদ অপু, ছাত্রদল নেতা মোহাম্মদ সাকিল আহমেদ, নিপু আহমেদ ও আলিফ তালুকদার প্রমুখ।
মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদান রাখা বীরদের অবদান স্মরণ করা হয়। একইসাথে চিকিৎসাধীন ছাত্রনেতা খান মোহাম্মদ সামির আশু রোগমুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প