admin

প্রকাশিত: 5:08 AM, October 25, 2026

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক দুর্বিষহ পরিস্থিতি। মশক নিধনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ ও অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। একই সাথে ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগের প্রকোপ বাড়তে থাকায় পুরো নগরজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ও উদ্বেগ।

নগরবাসীর অভিযোগ, সম্প্রতি সিলেট নগরীতে মশার প্রজনন ও বংশবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ড্রেন, নালা ও জমে থাকা পানিতে জন্ম নেওয়া অগণিত ক্ষুদে মশা এখন নগরের প্রতিটি বাসাবাড়িতে রাজত্ব করছে। সন্ধ্যার পর থেকে মশার উপদ্রব এতটাই বাড়ে যে, নিত্যদিনের স্বাভাবিক কাজকর্ম কিংবা শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। একটি মশা মারলে যেন ১০টি এসে হামলা চালাচ্ছেÑনগরীর প্রতিটি ঘরের চিত্র এখন এমনই। ফ্যান কিংবা মশারি খাঁটিয়েও অদম্য এসব মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব হচ্ছে না। অথচ সিসিক কর্তৃপক্ষের মশক নিধনে দূরদর্শী কোনো পরিকল্পনা বা কার্যকর ওষুধের ছিটানো চোখে পড়ছে না।

নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা গেছে, নিয়মিত ফগিং বা লার্ভিসাইড স্প্রে না করায় মশার প্রজননস্থলগুলো দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। সিসিকের তরফ থেকে লোকদেখানো দু-একটি পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে তা মশা নিয়ন্ত্রণে কোনো কাজে আসছে না। সিসিকের এই অদক্ষতা ও ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করছেন সর্বস্তরের নাগরিকেরা।

সম্প্রতি সিসিকের মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের তীব্র সমালোচনা করে অসন্তোষ প্রকাশ করেছেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। গত ৮ অক্টোবর সিলেট নগরের আম্বরখানা পয়েন্ট এলাকায় বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধমূলক জনসচেতনতা ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিসিকের চরম ব্যর্থতার কারণে সিলেট নগরবাসী আজ গভীরভাবে উদ্বিগ্ন। সিটি করপোরেশন মশার বিস্তার রোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারছে না।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ওই সচেতনতা ক্যাম্পেইনে স্থানীয় অধিবাসীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। সেখানে মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে হামে আক্রান্ত হওয়া ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ও রোগ প্রতিরোধে সরকার এবং সিসিক সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসিয়ে অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দেওয়া হলেও সাধারণ জনগণ কাক্সিক্ষত নাগরিক সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন। ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে সিসিকের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কার্যকর মশক নিধন অভিযান না চালালে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিতে পারে। সিলেট এমএজি ওসমানী গবফরপধষ ঈড়ষষবমব হাসপাতালে ডেঙ্গু ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ড্রেন ও নালা নিয়মিত পরিষ্কার না করা এবং জমে থাকা পানি অপসারণে সিসিকের গাফিলতিই এই সংকটের মূল কারণ বলে মনে করছেন নগর বিশেষজ্ঞেরা।

নগরের আম্বরখানা, জিন্দাবাজার, উপশহর, টিলাগড় ও বন্দরবাজারসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, অবিলম্বে সিসিককে ঘুম ভাঙাতে হবে। শুধু কাগজে-কলমে বা সভা-সেমিনারে সীমাবদ্ধ না থেকে দ্রুত প্রতিটি ওয়ার্ডে কার্যকর মশক নিধন ওষুধ ছিটানো এবং নালা-নর্দমা পরিষ্কারের জোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় সামনের দিনগুলোতে ডেঙ্গুর সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সবাই।


সর্বশেষ সংবাদ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারের কাছে আবেদন সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি,

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

রুকনিয়াত স্থগিতের খবর উড়িয়ে দিল দল সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে রূপ বদল রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

ভাগারপাড়ের অপরাধ সাম্রাজ্য ‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত