admin
প্রকাশিত: 1:16 PM, October 25, 2026
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সমাজসেবী সংগঠনগুলোর এমন উদ্যোগ অত্যন্ত জরুরি।
আমি বিশ্বাস করি, আজকের মতো গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ ভবিষ্যতেও তাদের এই সেবামূলক ধারা অব্যাহত রাখবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে একইভাবে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। গতকাল শনিবার দুপুরে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ-এর উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আয়োজিত এ চক্ষুশিবিরের উদ্বোধনী দিনে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও সমন্বয়ক মো. মাসহুদুল হুদা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সরকারি এম সি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্য।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনক্লুসিভ আই হসপিটালের ম্যানেজার লিংকন দাস, বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় প্রতিনিধি সদস্য সুজন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ছয়ফুল ইসলাম সাহান, মারজান আহমেদ, মাহফুজ খান, ফয়জুল হক, হালিম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ মারজান খান।
আয়োজকরা জানান, সেবা প্রদানকৃত রোগীদের মধ্য থেকে ৫০ জন ছানি পরা রোগীকে বিনামূল্যে চোখের লেন্স সংযোজন (অপারেশন) করে দেওয়া হবে। এছাড়া শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি
স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও
স্টাফ রিপোর্টার: সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী
সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া