admin

প্রকাশিত: 6:29 AM, October 26, 2026

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারের কাছে আবেদন

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল এবং সাইবার ব্ল্যাকমেইলিং ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নিজেদের জীবনের নিরাপত্তা এবং জবরদখলকৃত সম্পত্তি উদ্ধারে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার, সিলেট জেলা প্রশাসক এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বরাবর পৃথক তিনটি আবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী দুই প্রবাসী।

গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দাখিল করা এ আবেদনগুলোতে ভুক্তভোগী কানাডা প্রবাসী মো: এহসানুল ইসলাম চৌধুরী ও আমেরিকা প্রবাসী তাজিন ইসলাম চৌধুরী অভিযোগ করেন যে, তাদের বাবা মরহুম এনামুল ইসলাম চৌধুরী ২০২১ সালের ৩ জানুয়ারি মৃত্যুবরণ করার পর তারা পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হন। পরবর্তীতে ২০২২ সালের ২৮ মার্চ আইনি প্রক্রিয়ায় রেজিস্ট্রি বাঁটোয়ারানামা সম্পাদিত হলে সুবিদবাজারস্থ ব্র্যাক ব্যাংক ভবনের অর্ধাংশ এবং পল্লবী কমিউনিটি সেন্টার ভূমির অর্ধাংশ তাদের প্রাপ্ত অংশ হিসেবে নির্ধারিত হয়।

আবেদনে তারা উল্লেখ করেন, তারা বিদেশে থাকাকালীন তাদের অনুপস্থিতির সুযোগে প্রতিপক্ষ মুমিনুল ইসলাম চৌধুরী (রিমু), বুলবুল নাহার চৌধুরী, মাসুক মিয়া ও নওশেবা ফারাহ তুনা পরস্পর যোগসাজশে জাল স্বাক্ষরে ভুয়া আমমোক্তারনামা তৈরি করে। উক্ত ভুয়া আমমোক্তারনামা ব্যবহার করে ২০২১ সাল থেকে সুবিদবাজারস্থ ব্র্যাক ব্যাংক ভবনের প্রাপ্ত অর্ধাংশের আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা ভাড়া অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (কোতোয়ালী সি.আর. মামলা নং-৪৯৭/২০২৬) দায়ের করা হলে বিজ্ঞ আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেট-কে তদন্তের নির্দেশ দেন এবং স্বাক্ষর পরীক্ষার আদেশ প্রদান করেন।

পরবর্তীতে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে কানাডার টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে প্রবাসীরা আইনি প্রক্রিয়ায় ভুয়া আমমোক্তারনামাটি সম্পূর্ণরূপে বাতিল করেন। এছাড়া বিবাদীপক্ষের তৈরিকৃত বেআইনি ৭১/২০১০ নং অছিয়তনামাটি সিলেট যুগ্ম জেলা জজ ২য় আদালত কর্তৃক স্থগিত করা হয়েছে। বর্তমানে বিবাদীগণ সুবিদবাজারের খতিয়ান নং-২০ ৩৬৫ ও ২০৩৬৮ এর ০.৩২১৩ শতক জমি, পল্লবী কমিউনিটি সেন্টার, চার তলা বিশিষ্ট ব্র্যাক ব্যাংক ভবনের অর্ধাংশ, সিলেট সদরের নালিয়া আঙ্গারুয়া মৌজার প্রায় ২৬২ শতক জমি এবং ঢাকার ধানমণ্ডিস্থ পৈতৃক বাড়ি বেআইনিভাবে জবরদখল করে রেখেছে বলে অভিযোগে জানা যায়।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে সুবিদবাজারস্থ বাসায় অবস্থানকালে বিবাদীগণ মোবাইলে সরাসরি তাদের প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া বার্তা (ঝগঝ) ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাইবার ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, যা নিয়ে সিলেটের কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৬০৮, তারিখ: ১৫/১০/২০২৬) দায়ের করা হয়েছে।

প্রবাস ফেরত এই দুই ভাই বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও জীবন ঝুঁকিতে রয়েছেন উল্লেখ করে প্রশাসন ও সরকারের কাছে জরুরি আইনি পদক্ষেপ এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারের কাছে আবেদন সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি,

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

রুকনিয়াত স্থগিতের খবর উড়িয়ে দিল দল সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে রূপ বদল রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

ভাগারপাড়ের অপরাধ সাম্রাজ্য ‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

‘হৃদয়ে জকিগঞ্জ’-এর সংবাদ সম্মেলন জকিগঞ্জে ১০ মাসে অন্তত ৮ ডাকাতির খবর, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্স ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই : ভিসি প্রফেসর ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে : তাহসিনা রুশদীর লুনা এমপি

বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

‎‎সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত