admin
প্রকাশিত: 12:31 PM, October 26, 2026
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছেন। সবাইকে পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
তিনি বলেন, গত কয়েকদিন আগে সিলেট সহ সারা বাংলাদেশে দূর্গাপূজা অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হয়েছে। বাংলাদেশ ঐতিহ্যভাবে সকল ধর্মের সহ অবস্থান। এখানে সকল ধর্মের সহবস্থান করছে এটাই বালাদেশের ঐতিহ্য। এক্ষেত্রে সিলেট এগিয়ে আছে।
গতকাল রবিবার নগরীর আখালিয়া নয়াবাজারস্থ ব্রাহ্মণশাসনস্থ সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের ২য় পর্বে আলোচনা সভা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দিপষ্কর ভিক্ষু এর সভাপতিত্বে ও চন্দ্রিকা বড়ুয়া মন্টি এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির আহ্বায়ক সুকান্তি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির সদস্য সচিব সুজন বড়ুয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি চন্দ্র শেখর বড়ুয়া, আখালিয়া নয়া বাজার কমিটির সভাপতি দেলওয়ার হোসেন জয়, মুসলিম নগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম, বৌদ্ধ সমিতির সাবেক সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বৌদ্ধ সমিতির এডহক কমিটির সদস্য পলাশ বড়ুয়া প্রমুখ। দিনব্যাপি প্রার্থনা, মোমবাতি প্রজ্জলন ও ফানুস উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ফানুস উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়। সকালের অধিবেশনে এডহক কমিটির সদস্য প্রধান বাবু ইমন বড়ুয়া এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন লিটন বড়ুয়া,পলাশ বড়ুয়, সেবু বড়ুয়া, সুজন বড়ুয়া, রায়ধন বড়ুয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহীন আহমেদ: অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর
মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের
সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের
অনৈতিকভাবে ফিরেছেন আজীবন বহিষ্কৃত সায়েক স্টাফ রিপোর্টার: শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয়