admin
প্রকাশিত: 12:40 PM, October 26, 2026
সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের সংগঠিত করা এবং সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা। সময়ের পরিক্রমায় সেই সংগঠন এখন কেবল একটি ক্রীড়া সংগঠনের নাম নয়; বরং এলাকার মানুষের সুখ-দুঃখ, সংকট ও সম্ভাবনার সঙ্গে জড়িয়ে থাকা একটি পরিচিত নাম। খেলাধুলায় সাফল্য অর্জনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং প্রবাসে থেকেও এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রাখার মধ্য দিয়ে সংগঠনটি পার করেছে চার দশকের দীর্ঘ পথ।
সংগ্রাম, সাফল্য ও মানবিক দায়বদ্ধতার এই পথচলার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাত সাড়ে ৯টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাহীন রানা। সাধারণ সম্পাদক আফতাবুল কামাল রেকির পরিচালনায় এবং হাফেজ কারী জাহেদ আহমদের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনটির অগ্রযাত্রায় প্রবাসী শাখার অবদানও উল্লেখযোগ্য। বিদেশে থেকেও সদস্যরা পরামর্শ, আর্থিক সহযোগিতা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রবাসী শাখার উপদেষ্টা সৈয়দ শামিম হোসেইন, সভাপতি ফয়সল আহমদ জসী, নাজমুল হুদা মিনু ও কোষাধ্যক্ষ মোনায়েম খান। অনুষ্ঠানের কেক উপহার দেওয়ায় প্রবাসী শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলামকে ধন্যবাদ জানানো হয়। এ ছাড়া আপ্যায়নের জন্য আর্থিক সহযোগিতা করায় লন্ডনপ্রবাসী ইসলাম উদ্দিন, নাজমুল হুদা মিনু, নুরুল আম্বিয়া নিরু, কাজী রুহুল ইসলাম, মাসুম মিয়া ও রাসেল তাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা মরহুম কামাল উদ্দিন আহমদ, সাবেক সভাপতি জামাল উদ্দিন, উস্তার মিয়া,সালেহ আহমদ, মাহবুব আলম খান, শাহাদাত আহমদ, বদরুল ইসলাম, গিয়াস উদ্দিন পাশসা , গোলাম কিবরিয়া হীরা মিয়া, মনির উদিবদন, হাসান শহীদ হাসনুসহ প্রয়াত সদস্যদের স্মরণ করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা দিলওয়ার হোসেন দিলু, জুনেদ আহমদ জুনু, সহ সভাপতি মোঃ আব্দুস ছালাম, সহ সভাপতি মোঃ রকিব খান, কার্যপরিষদের সদস্য মোঃ আনা মিয়া, মঈন উদ্দিন, সোহেল রানা,সহ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক সুহেদ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ মুন্না আহমদ মাছুম, ক্রীড়া সম্পাদক শফি আহমদ, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক খালেদ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমার পাড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক দিনার আহমদ, প্রতিষ্ঠাকালিন সদস্য মন্নান আহমদ, আব্দুল মতিন, মুজিবুর রহমান,বেলাল আহমদ,হীরা মিয়া,আশরাফ আলী,ইয়াছিন কাইয়ুম, সৈয়দ ইসমাইল,রাজু আহমদ, নাসির আহমদ নয়ন,আশরাফুল কামাল সাকি, রুবেল,মুজিব খান আমান,নিয়াজ,জামিল, তামিম আহমদসহ আরো অনেকে।
বক্তব্যে তারা সংগঠনের অতীতের অর্জন স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতেও খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে কেক কাটা হয় এবং উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়। সভাপতি মো. শাহীন রানা সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহীন আহমেদ: অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর
মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের
সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের
অনৈতিকভাবে ফিরেছেন আজীবন বহিষ্কৃত সায়েক স্টাফ রিপোর্টার: শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয়