admin

প্রকাশিত: 12:46 PM, October 26, 2026

রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ সম্পন্ন

রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ সম্পন্ন

মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেটের দক্ষিণ সুরমায় দুই দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র পরিচালনা ও বিনামূল্যে ঔষধ বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিমভাগ গ্রামে জেলা শ্রমিক দল নেতা মোহাইমিনুল ইসলাম সুহেলের বাড়িতে এই মানবিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গত শনিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম বলেন, “মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য ও ব্রত। চিকিৎসা সেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে। দক্ষিণ সুরমার মানুষের কল্যাণে এবং যে কোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় সর্বাত্মক সহায়তা নিয়ে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দল নেতা মোহাইমিনুল ইসলাম সুহেল, উপজেলা বিএনপি নেতা আজাদুর রহমান আজাদ, লালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রাশেদ আহমদ ও শ্রমিক দল নেতা ফয়ছল আহমদ প্রমুখ।

এদিকে, গতকাল রবিবার দুপুরে এ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দল নেতা মোহাইমিনুল ইসলাম সুহেল, সাবেক ইউপি সদস্য সিরাজ আহমদ, বর্তমান ইউপি সদস্য ইছাক আলী, যুবনেতা আব্বাস আলী, উপজেলা বিএনপি নেতা আজাদুর রহমান আজাদসহ রেড ক্রিসেন্ট সোসাইটির ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের ভলান্টিয়ারবৃন্দ। দুই দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণে এলাকার অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

গোয়াইনঘাটে টাস্কফোর্স অভিযান ৪টি নৌকা ও ১৩টি লিস্টার মেশিন ধ্বংস

গোয়াইনঘাটে টাস্কফোর্স অভিযান ৪টি নৌকা ও ১৩টি লিস্টার মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসন প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি

ছাতক-সিলেট রেলপথ পুনর্বাসন প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি

শাহীন আহমেদ: অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর

রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ সম্পন্ন

রেড ক্রিসেন্টের ২ দিনব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিতরণ সম্পন্ন

মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের

খেলাধুলা থেকে মানবসেবায় চলন্তিকা ক্রীড়া চক্রের ৪০ বছর পূর্তি

খেলাধুলা থেকে মানবসেবায় চলন্তিকা ক্রীড়া চক্রের ৪০ বছর পূর্তি

সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া ক্ষমতার দাপটে পকেট কমিটি গঠন, ক্ষুব্ধ সাধারণ সদস্যরা

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া ক্ষমতার দাপটে পকেট কমিটি গঠন, ক্ষুব্ধ সাধারণ সদস্যরা

অনৈতিকভাবে ফিরেছেন আজীবন বহিষ্কৃত সায়েক স্টাফ রিপোর্টার: শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি

সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয়