admin
প্রকাশিত: 12:50 PM, October 26, 2026
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালুভর্তি ৪টি নৌকা ডুবিয়ে দেওয়ার পাশাপাশি ১৩টি লিস্টার মেশিন ধ্বংস বা অকার্যকর করা হয়েছে।
গত ২৪ অক্টোবর গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরীফ উদ্দিনের নেতৃত্বে এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ওইদিন বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত জাফলং বাজার থেকে নদীপথে ইসিএ (ঊপড়ষড়মরপধষষু ঈৎরঃরপধষ অৎবধ) ভূক্ত জাফলং চা বাগান সংলগ্ন এলাকা এবং কান্দুবস্তি ও জুমপাড় নামক স্থান পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি ৪টি নৌকা ডুবিয়ে দেওয়া হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত আসামিরা পালিয়ে যায়। অভিযানকালে স্থানীয় এলাকাবাসীকে অবৈধ বালু উত্তোলনের কুফল সম্পর্কে সচেতন করা হয় এবং এ ধরনের কর্মকাণ্ড দেখামাত্র তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
পরবর্তীতে একই দিন বিকেল ৬টা হতে রাত ৮:৩০মিনিট পর্যন্ত জাফলং বাজার থেকে বাংলাবাজার মুখতলা, ইসিএ ভূক্ত বালির হাওর ও নাইন্দার নামক স্থানে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি লিস্টার মেশিন পুরোপুরি ধ্বংস বা অকার্যকর করা হয়। উভয় অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, তামাবিল পুলিশ ফাঁড়ি এবং বিজিবি সদস্যরা সক্রিয় সহায়তা প্রদান করেন। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরীফ উদ্দিন বলেন, “গোয়াইনঘাটের নদী, চা বাগান ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহীন আহমেদ: অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর
মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের
সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের
অনৈতিকভাবে ফিরেছেন আজীবন বহিষ্কৃত সায়েক স্টাফ রিপোর্টার: শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয়