admin

প্রকাশিত: 4:40 PM, October 26, 2026

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় সিলেটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে গতকাল রবিবার বিকেল ৩টায় জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ। দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এমদাদ হোসেন চৌধুরী বলেন, “আকাশ চৌধুরী একজন গুণী ও প্রখ্যাত সাংবাদিক। মিডিয়া অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে সাংবাদিকরা দিকনির্দেশক হিসেবে কাজ করেন। আকাশ চৌধুরীর মতো সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের বর্তমান সমাজব্যবস্থায় অত্যন্ত প্রয়োজন।”
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক ও এনটিভির সিনিয়র ক্যামেরাপার্সন আনিস রহমান, জিডিএফের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ইমজার সহ-সভাপতি ও বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট উরারংরড়হধষ সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র ফটোগ্রাফার মামুন হাসান, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস আলমগীর হোসেন, দৈনিক যুগভেরীর ফটোগ্রাফার রঞ্জিত কুমার সিংহ, প্রথম সিলেটের বিশেষ প্রতিনিধি হাসান কবীর চৌধুরী, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আজহার উদ্দিন শিমুল এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার রানা মজুমদার বাপ্পি।
আলোচনা সভায় সাংবাদিক নেতারা আকাশ চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবন ও সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন দিকনির্দেশনামূলক কলামের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সংবাদপত্রে সত্য ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র উঠে আসে, যা সমাজ ও রাষ্ট্রের সুশাসনে ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন জিডিএফের ধর্মীয় শিক্ষক আনিসুল হক। দোয়ায় সাংবাদিক আকাশ চৌধুরীর আশু রোগমুক্তি কামনার পাশাপাশি দৈনিক কাজির বাজার পত্রিকার বার্তা সম্পাদক সোয়েব বাসিতের সহধর্মিনী, ভারতে চিকিৎসাধীন সাংবাদিক এম এ মালেক এবং সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মিঠুর দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, কন্টেন্ট ক্রিয়েটর মাসুক আহমেদ (সিলেটি মাসুক), সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি আশরাফ উদ্দিন, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সাকিব, সিলেট টুডের শিক্ষানবিশ রিপোর্টার খাইরুল, ফটোগ্রাফার জয়নুল, আধুনিক টিভির ক্যামেরাপার্সন শিবলুর রহমান রাহুল, জিডিএফের হিসাবরক্ষক মোঃ শাহজাহান, শিক্ষক মোঃ আফজাল শিকদার, তাজকিরা জান্নাত সুইটি, স্বরুফা বেগম, নূরজাহান, ফাতেমা বেগম এবং শিক্ষার্থী আফসানা আক্তার মুন্নি, রেশমা আক্তার রিয়া ও অহনা বেগম প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক আকাশ চৌধুরী দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি ভারতের তামিলনাড়ুর ভেলোর সিএমসি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আশু সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। আকাশ চৌধুরী নেত্রকোনার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি মরহুম ইউনুস আলী মাস্টারের ছেলে এবং আয়ারল্যান্ড সরকারের উপদেষ্টা, আন্তর্জাতিক লেখক ও কলামিস্ট সাজেদুল চৌধুরী রুবেলের কনিষ্ঠ ভাই।


সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও

সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী

ছাতকে ছাত্রলীগ নেতাসহ আটক ২

ছাতকে ছাত্রলীগ নেতাসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া