admin
প্রকাশিত: 4:41 PM, October 26, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে এসএমপি, সিলেট কর্তৃক আয়োজিত এবং মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেটের সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ৬:৩৫ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে মিনি ম্যারাথনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। উদ্বোধনের পর তিনি নিজেও এই প্রতিযোগিতায় অংশ নেন। এসএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় পুরুষদের জন্য ৫.৫০ কিলোমিটার এবং নারীদের জন্য ৩.৫০ কিলোমিটার দৌড় নির্ধারণ করা হয়। নারী পুলিশ, ৪০ বছরের কম বয়সী পুরুষ পুলিশ এবং ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী পুরুষ পুলিশÑএই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ক্যাটাগরি থেকে পাঁচজন করে মোট ১৫ জন বিজয়ী নির্বাচন করা হয়। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে দৌড় সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আকলিমা আক্তারসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি
স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও
স্টাফ রিপোর্টার: সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী
সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া