admin
প্রকাশিত: 4:55 PM, October 27, 2026
‘কুদরত উল্লাহ মার্কেট সিলেটবাসীর কাছে পরিচিত ও নির্ভযোগ্য স্থান’
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কুদরত উল্লাহ মার্কেট একটি ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান। এটি শুধু সিলেট নগরীতেই পরিচিত নয়, বৃহত্তর সিলেটবাসীর কাছেও পরিচিত ও নির্ভযোগ্য স্থান। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এই মার্কেটে এসে মাদরাসার বই ও ইসলামী বই ক্রয় করে থাকেন। এছাড়াও ডিজিটাল এই যুগে কম্পিউটারের বিভিন্ন কাজের জন্যও গ্রামের মানুষগুলো নিশ্চিন্তে এই মার্কেটে এসে কাজ করে থাকেন। তিনি মার্কেটের ঐতিহ্যকে ধরে রেখে ব্যবসায়ীদের আন্তরিকতার সাথে ব্যবসা পরিচালনা করার আহবান জানিয়ে এই মার্কেটের রাস্তাটি সংস্কার, পানি ও ওয়াশ রুমের ব্যবস্থা দ্রুত করে দেয়ার আশ^াস প্রদান করেন।
তিনি গত রবিবার রাতে কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির ১ম সেশনের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাদী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জালালবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সহ সভাপতি মোঃ সফিকুল ইসলাম অ্যাডভোকেট ও সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, ১ম সেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, ২য় সেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন শিকদার, সহ সাধারণ সম্পাদক সালমান বিন মালেক, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, অফিস সম্পাদক ফজলুল হক জুনেদ, সদস্য ফয়ছল আহমদ তাপাদার, প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুল ওয়াদুদ আজাদ ও মোঃ তাহির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মানন ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ বিশেষ অতিথিবৃন্দ কুদরত উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বরণ করে নেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা