admin
প্রকাশিত: 1:08 PM, October 31, 2026
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আয়োজিত এই ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও চিকিৎসাবঞ্চিত মানুষকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্প শুরুর পূর্বে দক্ষিণ বাঘা গ্রামে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি ও পিপি ইঞ্জিনিয়ার রোটারিয়ান রুহুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল কবির বলেন, “মানবতার সেবাই রোটারী ক্লাবের মূল লক্ষ্য। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালসহ আয়োজক সংগঠনগুলোর এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। সুস্থ সমাজ গঠনে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকিম পারভেজ। অনুষ্ঠানে রোটারী ক্লাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেনÑ রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি আবুল বশর, রোটারিয়ান পিপি শহিদুল ইসলাম, রোটারিয়ান পিপি এম এ মুকিত, রোটারিয়ান পিপি আব্দুর রহমান, রোটারিয়ান পিপি সামছ উদ্দিন এবং ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস। এছাড়া আরও অংশ নেন রোটারিয়ান সনজিত শর্মা, আব্দুস সালাম, কে এম এ কে আজাদ, কমর উদ্দিন, ফয়জুর রহমান, হেলাল আহমেদ, কয়েছ, ইসলাম উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ টিপু ও অলিউর রহমান চৌধুরী সুহেল প্রমুখ।
বায়তুল আকমল জামে মসজিদের ইমাম মাওলানা শামছুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে স্থানীয় সাধারণ মানুষ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ
সিলেটে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের উদ্যোগে স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর)
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবদি অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, শুধু
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
মৌলভীবাজার প্রতিনিধি: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদল ফ্যাসিস্ট আমলে রাজপথে সক্রিয় ছিল, এখনো আছে। ফ্যাসিস্ট