admin
প্রকাশিত: 2:17 PM, October 31, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেটে এক আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) এই শুভেচ্ছা মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজারস্থ সিলেট সিটি কর্পোরেশনের সামনে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। এতে সিলেট মহানগর, জেলা, বিভিন্ন কলেজ ও ইউনিট ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানান, যার ফলে সমগ্র এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সিলেট ল’কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা সপ্তাংশু দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, আব্দুস সালাম ভূঁইয়া, সিলেট ল’কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, এস এ ডালিম, হাসানুক হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, নাহিদ আহমদ অপি, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা মুরাদ আহমদ, মোশাররফ রহমান আসিফ, মাহমুদুর রহমান মাহিন, সিলেট জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন চৌধুরী ও ইসতিয়াক আহমদ রোহান, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক বাঁধন ইসলাম এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, রাজু আহমদ নাঈম, আতিকুর রহমান আতিক, নাবিল আহমদ ও ইমতিয়াজ মাহিন, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা রাসেল গাজী, রুহুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা খালেদ আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক পৌর শহরের বহুল প্রতীক্ষিত ফোরলেন (৪ লেন) সড়ক নির্মাণ কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর এবং সদর উপজেলার মেদিনী মহল মৌজার শত শত একর উর্বর কৃষি জমি ধ্বংসের পাঁয়তারার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার এর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা গ্রামে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি এবং ‘পিচ হোম’-এর যৌথ
সিলেটে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের উদ্যোগে স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর)
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবদি অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, শুধু
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার