admin
প্রকাশিত: 11:10 AM, November 2, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ করা হচ্ছে ‘ফিরোজ আলী মডেল মাদ্রাসা’। বিরোধপূর্ণ জমির প্রকৃতি পরিবর্তন না করতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও সেখানে নির্মাণকাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মূল মালিক মরহুম মোবারক আলীর উত্তরসূরীদের মধ্যে বিরোধ ও উত্তেজনা দেখা দিয়েছে।
মামলার বাদী রাবেয়া বেগমের দাবি, বিরোধপূর্ণ ৩০ শতক জমিতে তাঁদের ওয়ারিশি স্বত্ব রয়েছে। সংশ্লিষ্ট অংশীদারদের না জানিয়ে জমির একটি অংশ বিক্রি করায় তিনি জকিগঞ্জের সিভিল জজ আদালতে অগ্রক্রয় মোকদ্দমা নং ১০/২০২৬ দায়ের করেন। মামলার শুনানি শেষে গত ২৮ সেপ্টেম্বর আদালত বিবাদীদের তিনজনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে মাটি কাটা, ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণসহ জমির প্রকৃতি পরিবর্তনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে আদেশটি কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, বিরোধপূর্ণ জমির এসএ দাগ নম্বর ১৮৩৪ এবং বিএস দাগ নম্বর ৩০৩৭। এসএ খতিয়ানে জমিটির মালিক ছিলেন মরহুম মোবারক আলী। তাঁর পাঁচ ছেলে ও চার মেয়ে উত্তরাধিকার সূত্রে ৩০ শতক জমির মালিকানা লাভ করেন। উত্তরাধিকারীদের মধ্যে রয়েছেন মৃত আব্দুল খালিক, মৃত আব্দুন নূর, মৃত আব্দুর রব, আব্দুর রূপ ও রফিক আহমদ এবং মৃত করবুন নেছা, সমই বিবি, রোকেয়া বেগম ও মৃত কুলছু বেগম। বাদীপক্ষের দাবি, বিএস জরিপে ভুলবশত জমির রেকর্ড কয়েকজন ওয়ারিশের নামে অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে ওই রেকর্ডের ভিত্তিতে জমির অংশবিশেষ বিক্রি করা হয়।
বাদীপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সমই বিবি ও মৃত কুলছু বেগমের অংশ হিসেবে দাবি করা ১৬ শতক জমি স্থানীয় আব্দুল বাছিতের কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। পরে রোকেয়া বেগমের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আব্দুল বাছিত দুই লাখ টাকায় জমিটি ফেরত দেন বলে দাবি করা হয়েছে। এরপর সমই বিবি ও মৃত কুলছু বেগম একই জমি ২০ লাখ টাকায় আব্দুল বাছিতের স্ত্রী ছাহিমা আক্তার চৌধুরীর কাছে বিক্রি করেন বলে জানা গেছে। অল্প সময়ের ব্যবধানে জমিটির ক্রয়-বিক্রয়মূল্য ৭০ হাজার টাকা থেকে দুই লাখ এবং পরে ২০ লাখ টাকায় পৌঁছানোর বিষয়টি এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
পরবর্তী সময়ে ছাহিমা আক্তার চৌধুরী বিরোধপূর্ণ জমিতে ‘ফিরোজ আলী মডেল মাদ্রাসা’ প্রতিষ্ঠার জন্য দলিল সম্পাদন করেন বলে অভিযোগ রয়েছে। তাঁর স্বামী আব্দুল বাছিতের বাবার নামে মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ওই জমিতে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বর্তমানে সেখানে নির্মাণকাজ চলছে। এদিকে জমির মালিকানা ও অগ্রক্রয়ের অধিকার নিয়ে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ায় বাদীপক্ষ নির্মাণকাজ নিয়ে আপত্তি জানিয়ে আসছে।
এদিকে আদালতের নিষেধাজ্ঞার নোটিশ জারি করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন আদালতের কর্মচারী দীপক চন্দ্র বিশ্বাস। অভিযোগ অনুযায়ী, গত ৩ অক্টোবর সমই বিবির বাড়ি নগরকান্দি গ্রামে আদালতের আদেশের নোটিশ জারি করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এ সময় হুমকি, মারধরের চেষ্টা এবং নোটিশ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় তিনি জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, পরবর্তী সময়ে পুলিশ নোটিশটি উদ্ধার করে।
জমির ওয়ারিশ রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, আব্দুল বাছিত মিয়া বিত্তবান ও প্রভাবশালী হওয়ায় তাঁদের ওয়ারিশি স্বত্ব নিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। জমিটির ধারাবাহিক ক্রয়-বিক্রয় ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর দাবি, এতে স্থানীয় জমির বাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, বিবাদীপক্ষ বাদীর দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে আদালতে লিখিত আপত্তি দিয়েছে। ফলে জমির প্রকৃত মালিকানা, বিএস রেকর্ডের যথার্থতা, দলিলের বৈধতা এবং অগ্রক্রয়ের অধিকার-সবকিছুই এখন আদালতের বিচারাধীন। মামলা নিষ্পত্তির আগে আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ অব্যাহত থাকার অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা আম্বরখানা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, অসংখ্য যানবাহন চলাচল, ফুটপাত দখল এবং অপরিকল্পিত ট্রাফিক
সুনামগঞ্জের ছাতকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি,আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। “দক্ষ যুব গড়বে দেশ,
চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরায় জাতীয় উশু বিচারক ও আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, আইন
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নির্মাণ
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে