admin
প্রকাশিত: 2:20 PM, November 3, 2026
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও সুবিধাবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসবিসি ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মোহাম্মদ রাশেদ আক্তার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এসবিসি ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম এবং এসবিসি ব্যাংক পিএলসি-এর ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল বাছিত।
সভায় সভাপতিত্ব করেন এসবিসি ব্যাংকের এসইভিপি ও চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ মোফাজ্জল মামুন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিসি ব্যাংকের এফএভিপি মতিউল বারী চৌধুরী খুর্শেদ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভয়েস অব সিলেটের সম্পাদক ও পরিচালক মইন উদ্দিন মন্জু, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সিদ্দিকীসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বাংলা কিউআর কোডের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত ব্যবসায়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর কোড তুলে দেওয়া হয়। পরবর্তীতে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এবং এসবিসি ব্যাংকের বাংলা পে’ অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে সরাসরি পণ্য ক্রয় ও ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুফল সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এসবিসি ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ।
আলোচনা সভাশেষে এসবিসি ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উদ্যোগে “এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” শীর্ষক ব্যানারে একটি র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ৃ
স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- কেবল পাশের হার বৃদ্ধি
শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরী গ্রামের কৃতী সন্তান, জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও সমাজসেবক শেখ সাজল আহমদের
মুসলিম বিশ্বের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ
বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে এগিয়ে নিতে এসবিসি ব্যাংক পিএলসি-এর সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে বাংলা কিউআরের ব্যবহার ও
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালগঞ্জ সদর
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক
ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা