admin

প্রকাশিত: 6:52 AM, January 22, 2026

সিলেট-১ আসনে ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়: গণভোটে ‘হ্যা’ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সিলেটবাসী ঐক্যবদ্ধ : মাওলানা হাবিবুর রহমান

সিলেট-১ আসনে ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

সিলেট-১ আসনে ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়: গণভোটে ‘হ্যা’ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সিলেটবাসী ঐক্যবদ্ধ : মাওলানা হাবিবুর রহমান

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আশা-আকাঙ্খা পূরণে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর সাথে জামায়াত ও ১০ দলীয় জোট কাজ করে যাচ্ছে। নব্য ফ্যাসিবাদ ঠেকাতে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সিলেট-১ আসনে গণভোটে ‘হ্যা’ ও প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারলে সিলেটের ৬টি আসনেই ১০ দলীয় জোটের প্রার্থীগণ বিপুল ভোটে বিজয়ী হবেন। কারণ গণভোটে ‘হ্যা’ ও জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিতে সিলেটবাসী ঐক্যবদ্ধ।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নির্বাচন চলাকালে কোনধরণের পেশী শক্তি প্রদর্শন মেনে নেয়া হবেনা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ১০ দলীয় জোট নেতৃবৃন্দকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি গতকাল বুধবার রাতে সিলেট জেলা ও মহানগর ১০ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় নগরীর ধোপাদিঘীরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল, জেলা আহ্বায়ক মো: জুনেদ আহমদ, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা জুবায়ের আহমদ খান ও এলডিপি সিলেট মহানগর আহ্বায়ক মোজাম্মেল হোসেন লিটন প্রমূখ।

সভায় মহানগর জামায়াত ও ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিলেট-১ আসনে নির্বাচন পরিচালনায় বিভিন্ন পরিকল্পনা ও কর্মপন্থা নির্ধারণ করা হয়। ১০ দলীয় জোট নেতৃবৃন্দকে নিয়ে সম্মিলিতভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত গৃহিত হয়


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

সুরমায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের