admin

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

বিপিএল ফাইনালে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

বিপিএল ফাইনালে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

বিকেল ৪টা ৩৪ মিনিটে মিরপুর শেরেবাংলায় হাজির হীরাখচিত বিপিএল ট্রফি। পিকআপে করে পুরো ট্রফি মাঠে একবার প্রদক্ষিণ করানো হয়েছে। ঘড়ির কাঁটা ৫টা ৩০ মিনিটে ট্রফির দুই পাশে দাঁড়িয়ে থাকা দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদী হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন রমিজ রাজা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী।

২০ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েই সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর বিপক্ষে আজ শিরোপা নির্ধারণী ফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে চট্টগ্রাম। ওপেনিংয়ে কোটিপতি নাঈম শেখের সঙ্গে মির্জা বেগের জুটি দারুণ জমে উঠেছে। পেস বোলিং লাইনআপে শরীফুল ইসলামের সঙ্গে আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, আমির জামালরা। ২৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী শরীফুল। তানভীর ইসলামের বাঁহাতের ঘূর্ণিও দারুণ কার্যকরী।

রাজশাহী আজ ফাইনালে একাদশে এক পরিবর্তন এনেছে। পরশু সিলেটের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ছিলেন রাজশাহীর স্পিনার মোহাম্মদ রুবেল। তাঁর পরিবর্তে আজ শিরোপা নির্ধারণী ফাইনালে এসেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ওপেনিংয়ে আছেন সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। শান্ত কখনো ওপেনিংয়ে, কখনোবা মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন। তিন স্বীকৃত পেসার তানজিম হাসান সাকিব, আবদুল গাফফার সাকলাইন ও বিনুরা ফার্নান্দোর সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার জেমস নিশাম।

বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০২৪, ২০২৫ সালের সবশেষ দুই বিপিএলে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। তবে কুমিল্লা, বরিশালের কেউই এবার খেলেনি বিপিএলে। ২০২৫ বিপিএলে রানার্সআপ হয়েছিল চট্টগ্রাম। সেবার ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল চিটাগং কিংস।

বিপিএল ফাইনাল

রাজশাহীর একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হাসান, মুশফিকুর রহিম, বিনুরা ফার্নান্দো, সাহিবজাদা ফারহান, জেমস নিশাম, কেন উইলিয়ামসন

চট্টগ্রামের একাদশ

শেখ মেহেদী হাসান (অধিনায়ক), মির্জা বেগ, নাঈম শেখ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাহিদুজ্জামান খান, আমির জামাল, হাসান নাওয়াজ, আসিফ আলী, তানভীর ইসলাম


সর্বশেষ সংবাদ

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে বুদ্ধ পূর্ণিমা ঘিরে কঠোর নিরাপত্তা এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের প্রচার মিছিল আগামীকাল

আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা