admin
প্রকাশিত: 4:24 PM, November 22, 2026
স্টাফ রিপোর্টার:
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনগত সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন এবং তাঁদের পেশাগত মর্যাদা ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে গণমাধ্যম সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ করেছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
গতকাল শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসিন অডিটোরিয়ামে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান তথ্য অফিসার বলেন, সরকারের প্রচার কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় সাধনে তথ্য অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ সচিবালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কার্যক্রমে তথ্য ক্যাডারের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সঙ্গে সমন্বয়, অনলাইন ও আইপি টেলিভিশনের নিবন্ধন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানও তথ্য অধিদপ্তরের অন্যতম কাজ। সাংবাদিকদের কাজের পরিবেশ, সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিয়ে সচেতনতা তৈরির অংশ হিসেবে এ ধরনের সেমিনারের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা যাতে হয়রানি বা অনাকাক্সিক্ষত সমস্যার মুখে না পড়েন, সে লক্ষ্যে আইনগত সুরক্ষা নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনের খসড়া প্রণয়নের প্রস্তাবও সরকারের কাছে দেওয়া হয়েছে। বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রস্তাবটি পর্যালোচনা করছে। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সুরক্ষায় আইনটি দ্রুত প্রণীত হবে।
সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের শুধু পরিচয়পত্র দিয়েই দায়িত্ব শেষ করে। কিন্তু তাঁদের প্রাপ্য সম্মানী ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হয় না। এ অবস্থার পরিবর্তনে কমিশন বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মর্যাদা ও সম্মানী নিশ্চিত করার বিষয়ে সরকারের কাছে সুপারিশ করেছে। সরকার এসব সুপারিশ বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমান সরকারের গণমাধ্যমবান্ধব ভূমিকার কথা উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সংবাদপত্র, টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সহযোগিতামূলক পরিবেশ বজায় রেখেছে। প্রধানমন্ত্রী নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করছেন এবং বিভিন্ন সময়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি তথ্য অধিদপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের কার্যক্রম তুলে ধরা হচ্ছে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়েও সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় হচ্ছে।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে। প্রতিটি প্রতিবেদন হতে হবে বস্তুনিষ্ঠ এবং তা যেন সমাজ, মানুষ, দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সবার সম্মিলিত প্রত্যয়ে পরিণত করে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে।
আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীনসহ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,
মো.জুনেদ আহমদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে কেক কেটে জন্মদিন উদযাপন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান এর উদ্যোগে পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান
কুরআনের আলোকে নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে অধ্যাপক ফজলুর রহমান দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান বলেছেন,
জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সুদৃঢ় করুন মুহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ব্যতিরেকে মোটরসাইকেল চলাচল সীমিত
স্টাফ রিপোর্টার: ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে