admin

প্রকাশিত: 1:00 PM, January 23, 2026

এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন: নাহিদ ইসলাম

এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক:

এবারের নির্বাচন প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারার বাঁশতলায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন লুটেরা, ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিকে, প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন।’

নাহিদ বলেন, ‘আমরা ঢাকা-১১ আসনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেবল ঢাকা-১১ আসনেই দাঁড়িয়ে নেই, আমরা দাঁড়িয়ে আছি সমগ্র বাংলাদেশে। ১০ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।’

এদিন গণমিছিলে উপস্থিত ছিলেন নাহিদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া জামায়াতের মনোনীত প্রার্থী আতিকুর রহমানসহ তাঁর দলের কর্মীরা। নাহিদ ইসলাম তাঁদের ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা-১১ আসনের যে সকল নেতা-কর্মী উপস্থিত হয়েছেন, আজকের এই গণমিছিলে তাঁদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’

আতিকুর রহমানের উদ্দেশে নাহিদ বলেন, ‘তিনি এই ঢাকা-১১ আসনে দীর্ঘদিন ধরে জনগণের পক্ষে কাজ করে গিয়েছেন। জনগণের সাথে মিশে গিয়েছেন। আতিকুর রহমান যেই ইনসাফের, যেই দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ঢাকা-১১ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই একই প্রতিশ্রুতিকে বহাল রেখে আমি ঢাকা-১১ আসনে ১০ দলের পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমরা একত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

নাহিদ বলেন, ‘দেশের প্রতিটি আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে সকল প্রার্থী রয়েছেন, সকলে মিলে তাঁদের বিজয়ী করে সংসদে পাঠাবেন। ১০ দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে মাঠে নেমেছে।’

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ১০ দলীয় ঐক্যকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই বলে দাবি করেন নাহিদ। তিনি বলেন, ‘বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পরে, ১৬ বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যেই নির্বাচন হতে যাচ্ছে, এটা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ১০ দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘বাংলাদেশে আমরা গণ-অভ্যুত্থান করেছি হাজারো মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। ভাটারা, রামপুরা এলাকায় ছাত্র-জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমরা গণ-অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না।’

নাহিদ বলেন, ‘এক হাসিনা চলে যাবে নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউ-ই রক্ত দেই নাই, জীবন দেই নাই। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদবাজ তৈরি হবে—এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরা সংসদে যাবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন নেয় নাই। আমরা জীবন দিয়েছিলাম, বাংলাদেশের সংস্কার, গণতন্ত্র, মতপ্রকাশের অধিকার, ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে—এই আকাঙ্ক্ষা থেকে গণ-অভ্যুত্থান হয়েছিল। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচন অংশগ্রহণ করছি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন। দেশ সংস্কারের নির্বাচন।’

জনজোয়ার দেখে একটি দল ভয় পেয়ে গিয়েছে বলে জানান এনসিপি আহ্বায়ক। এই ভয় পেয়ে নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ বলেন, ‘সারা বাংলাদেশের ছাত্র, জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছেন…জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে। নেতিবাচক কথা বলা হচ্ছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আতঙ্ক তৈরি করা হচ্ছে।’

রামপুরা, ভাটারা ও বাড্ডাবাসীর উদ্দেশে নাহিদ বলেন, ‘এই এলাকায় আমার জন্মস্থান। এই এলাকায় আমি বড় হয়েছি। এই এলাকা থেকে আমি বেড়ে উঠেছি। এই ঢাকা-১১ বাড্ডা, ভাটারা, রামপুরা ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও ঢাকার সকল নাগরিক সুযোগ-সুবিধা এই এলাকায় আসে নাই। এই এলাকায় মানুষ নানান সমস্যায় জর্জরিত। এই এলাকার দীর্ঘ সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম, গ্যাস-সংকট, বিদ্যুৎ-সংকট, চাঁদাবাজ এবং সন্ত্রাস। আমরা কথা দিচ্ছি, এলাকার এই সমস্যাগুলো নিয়ে কাজ করব। সমস্যার সমাধান করব। চাঁদাবাজ এবং সন্ত্রাসকে সম্পূর্ণভাবে নির্মূল করব।’

সমাবেশ শেষে একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজের দিকে যান তাঁরা। এরপর রামপুরায় নির্বাচনী প্রচারে অংশ নেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,