admin
প্রকাশিত: 4:38 PM, November 22, 2026
কুরআনের আলোকে নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে অধ্যাপক ফজলুর রহমান
দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল-কুরআন হচ্ছে জীবন পরিচালনার গাইডলাইন। কুরআন শুধু মুখস্থ করলেই হবে না, এর মর্মার্থ অনুধাবন করে গভীরভাবে অধ্যয়ন করতে হবে। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে জীবন পরিচালনা ও সুন্দর সমাজ গঠনে আত্মনিয়োগ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, অন্যায়, দুর্নীতি ও মূল্যবোধের সংকট থেকে উত্তরণে কুরআনের শিক্ষার চর্চা অত্যন্ত জরুরি। একজন প্রকৃত হাফেজের জীবনাচরণে কুরআনের শিক্ষা ও আদর্শের প্রতিফলন থাকতে হবে। সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, দায়িত্ববোধ ও পরোপকারের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কুরআনের শিক্ষার আলোকে নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে উঠলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হবে এবং একটি শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি গতকাল শনিবার তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেট আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান শায়খ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-ঊন-নূর।
বিশেষ অতিথির বক্তব্যে মুকতাবিস-ঊন-নূর বলেন, দ্বীন ও দুনিয়ার মধ্যে কোনো বিরোধ নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষকে দুনিয়ার জীবন সুন্দরভাবে পরিচালনা এবং পরকালীন মুক্তির পথ দেখায়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কুরআনের জ্ঞান ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দুনিয়াবি শিক্ষায় যোগ্যতা অর্জন করে দেশ, জাতি ও মানবতার কল্যাণে ভূমিকা রাখতে হবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত নতুন প্রজন্মকে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বোর্ডের সচিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী ও সহকারী সচিব ড. মাওলানা এ এইচ এম সোলায়মান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গ্রীণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ জসিম উদ্দিন, ইক্বরা ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, পরীক্ষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, হাফিজ আব্দুল ওয়াহিদ, হাফিজ আব্দুল আহাদ, হাফিজ মুজিবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল হালিম, হাফিজ মশাহিদ আহমদ, হাফিজ শাহ আলম ও হাফিজ রশিদ আহমদ প্রমূখ।
হিফজুল কুরআন প্রতিযোগিতার ১০ ও ২০ পারা বিভাগে সিলেটের বিভিন্ন মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,