admin
প্রকাশিত: 4:42 PM, November 22, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান এর উদ্যোগে পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা থেকে ২০২৬ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে মাদরাসার কনফারেন্স হলরুমে প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৬৭ জন শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী এর সভাপতিত্বে ও হোসাইনিয়া ছাত্র সংসদের এজিএস মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা শফিকুর রহমান (পাকিছিরি হুজুর)।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মাওলানা আবু জাফর মো. নোমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৎপুর কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, শাখারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরেন্দ্র কুমার দাস, হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য মো. তারেকুল ইসলাম।
হুসাইনিয়া ছাত্র সংসদের জিএস লায়েক আহমদএর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে রাসুল সা. পরিবেশন করেন শিক্ষার্থী হোসাইন আহমদ তামিম। এসময় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, কালারুকা লতিফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তাজুল, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ধনপুরী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মিছবাহ উদ্দিন বাহারী, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদ, আলিমুর রহমান, হোসাইনিয়া ছাত্র সংসদের প্রচার সম্পাদক সাদেক হোসাইন, পাঠাগার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,