admin
প্রকাশিত: 4:48 PM, November 22, 2026
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ মামলা পরিচালনায় ভোগান্তির শিকার হচ্ছেন। অসহায়রা পড়ছেন চরম বিপাকে। কোন কোন প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে মামলা করে বিচারের আশায় অনেক বাদী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আবার সাক্ষীদের হুমকি-ধামকি বা অন্যভাবে ম্যানেজ করে মামলাকে ভিন্ন কাজে প্রবাহিত করার চেষ্টা ও করছেন কেঊ কেঊ। এমন ধরনের ভোগান্তির বিষয়ে বিভিন্ন ভুক্তভোগীদের মাধ্যমে অবগত হওয়ায় ইয়াসমিন চৌধুরীর দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর মামলা, আলোচিত শহীদ সাংবাদিক এটিএম তোরাব হত্যা মামলা, র্যাব সদস্য ইমন হত্যা মামলা সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যা মামলা, সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলা সহ সারাদেশের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও রায় কার্যকর এবং উভয় পক্ষ সম্মত হলে আপোষ মীমাংসা করার দাবী জানিয়েছেন সরকারের কাছে একাধিক ভুক্তভোগীদের সাথে নিয়ে সিলেটের নাগরিক সমাজ।
গতকাল শনিবার বিকেল ৪টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক সোনালী সিলেটের উপদেষ্টা মাসুদুর রহমান চৌধুরী।
দৈনিক সংবাদ দিগন্তের সিলেট ব্যুরো প্রধান শাহাদত হোসেন কামাল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী ভূঁইয়া,এডভোকেট ফখর আহমদ, সাংবাদিক লিয়াকত আলী খান, সিনিয়র সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি শাহান উদ্দিন নাজু, সাংবাদিক আশিক আহমদ, মো: জাকির হোসেন, শেবুল আহমদ, আশরাফ আহমদ শিপন, নওশাদ আহমদ, হারুন রশীদ, জুবের আহমদ সার্জন। ভুক্তভোগীদের মধ্যে আব্দুল আলী, রাবেয়া বেগম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।-বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,