admin
প্রকাশিত: 4:49 PM, November 22, 2026
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনগুলোর ৪৭তম সাপ্তাহিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জিন্দাবাজার ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করা হবে।
সভায় বক্তারা বলেন, একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে মশার অসহনীয় যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। এ ছাড়া সভায় মহানগরীর ফুটপাত ও সড়ক অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। লোকদেখানো উচ্ছেদ অভিযানের পরিবর্তে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক ও সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিকসের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিকসের সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকসের সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, মো. মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মো. ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সদস্য মো. জুয়েল মিয়া ও মো. সাগর। এ ছাড়া নেতৃবৃন্দের মধ্যে মহসিন তালুকদার, মোহাম্মদ আব্দুল লতিফ, সালাহউদ্দিন, অনিল দাশ, শ্রীকান্ত দাস, হরিমোহন রায়, নিখিলেশ তালুকদার, সেতু রঞ্জন সরকার, বাছির আহমদ ও ইমান আলী উপস্থিত ছিলেন।
সভা থেকে মঙ্গলবারের সমাবেশ ও প্রতীকী শোভাযাত্রা সফল করতে সিলেটের সচেতন নাগরিক ও সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী
সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,