admin
প্রকাশিত: 6:19 PM, November 23, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না বলে মন্তব্য করেছেন সফররত বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা। গতকাল রবিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময়ে মাসুদ রানা আরও বলেন, বাঙালি জাতি রাষ্ট্রের বিকাশে সিলেটের মানুষের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মানুষ অভিভাবকত্বের ভূমিকায় ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি সালেহ চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, সদস্য এম এ মতিন, মো. দুলাল হোসেন, সিন্টু রঞ্জন চন্দ, মো. মারুফ হাসান, এম রহমান ফারুক, শফিক আহমদ শফি, এইচ এম শহীদুল ইসলাম, মুহিত চৌধুরী, সহসযোগী সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী।
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।