admin

প্রকাশিত: 6:24 PM, November 23, 2026

সম্মানর প্রকল্প উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সম্মানর প্রকল্প উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত

ওসমানীনগর প্রতিনিধি:

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত। মাসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার, সংকোচ ও ভুল ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের মধ্যে হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব কথা বলেন।
গত শনিবার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত। মাসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার, সংকোচ ও ভুল ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুধু হাইজিন কিট বিতরণ করলেই হবে না, পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার নারী ও শিশুদের উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের পাশাপাশি মুসলিম এইড ও রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মতো সংস্থার কার্যক্রম সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে-এর বাংলাদেশ ফিল্ড অফিস এর সার্বিক সহযোগিতা স্থানীয় সহযোগী সংস্থা রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা। এছাড়া মুসলিম এইডের প্রধান কার্যালয়ের প্রতিনিধি ও প্রধান পরিচালন কর্মকর্তা রাজিব হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ তোহেল আহমেদ, মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী এর সভাপতিত্বে বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় নারী ও কিশোরীদের মধ্যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কিট বিতরণ, বিদ্যালয়ের ওয়াশ সুবিধা মূল্যায়ন, স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক সভা, মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও সংকোচ দূরীকরণে আলোচনা এবং নারী-নেতৃত্বাধীন পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড উৎপাদনের সম্ভাবনা অনুসন্ধান করা হবে। পাশাপাশি পুরুষ, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় কমিউনিটি নেতাদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা। অনুষ্ঠান শেষে প্রায় ১০০টি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কিট বিতরণ করা হয় স্কুল ও কলেজ নারী শিক্ষার্থীদের মধ্যে ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫