admin
প্রকাশিত: 12:12 PM, November 24, 2026
স্টাফ রিপোর্টার:
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বকে আমন্ত্রণপত্র ও প্রবেশকার্ড না দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের নামে কার্ড ইস্যু করা হলেও শেষ পর্যন্ত তা হাতে পৌঁছায়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এ ঘটনায় দূতাবাসের আমন্ত্রণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, কয়েকজন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকের নামে আমন্ত্রণপত্র বা প্রবেশকার্ড ইস্যু করা হলেও সেগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়নি। তাঁদের মধ্যে কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে নাম প্রকাশ করতে চাননি। এদিকে দৈনিক সিলেটের সংবাদ ও জাতীয় দৈনিক ভোরের চেতনার সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদ দাবি করেছেন, এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে। জুনেদের ভাষ্য অনুযায়ী, ওই কর্মকর্তা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো এবং বাংলাদেশ দূতাবাস নিয়ে আলোচনা করার বিষয়ে তাঁর কাছে জানতে চান। একপর্যায়ে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশকার্ড দেওয়া হয়েছে বলেও ওই কর্মকর্তা উল্লেখ করেন বলে দাবি করেন জুনেদ আহমদ। জুনেদ আহমদের বক্তব্য, সশস্ত্র বাহিনী দিবস কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন। এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো সম্পূর্ণ আয়োজকদের সিদ্ধান্ত। কোনো সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে কারও উপস্থিতি মানেই সেখানে উপস্থিত অন্য ব্যক্তিদের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে তাঁর একমত হওয়া নয়। তাঁর প্রশ্ন, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে যদি রাষ্ট্রীয় অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানানো বা প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তাহলে তা অবশ্যই অনাকাক্সিক্ষত এবং প্রশ্নবিদ্ধ। এ ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে সত্যিই কি আমন্ত্রণপত্র বা প্রবেশকার্ড ইস্যু করা হয়েছিল? হয়ে থাকলে সেগুলো হস্তান্তর করা হলো না কেন? গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাঁদের অংশগ্রহণের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না তা জানে চান তারা। সংশ্লিষ্টদের মতে, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে দূতাবাসের দায়িত্ব রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশির সঙ্গে সমান মর্যাদা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা। বিশেষ করে সশস্ত্র বাহিনী দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজনে দল-মতনির্বিশেষে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি। এ ধরনের রাষ্ট্রীয় আয়োজনে রাজনৈতিক পক্ষপাত বা বৈষম্যের অভিযোগ উঠলে প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি ও দূরত্ব তৈরি হতে পারে। তাই আমন্ত্রণপত্র ইস্যু ও বিতরণ প্রক্রিয়া নিয়ে দূতাবাসের স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা, আমন্ত্রণপত্র ইস্যু ও বিতরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্ড হস্তান্তর না করার কারণ সম্পর্কে দূতাবাসের বক্তব্য প্রত্যাশা করা হচ্ছে। দূতাবাসের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
মৌলভীবাজার প্রতিনিধি: প্রকৃতির কোলে ঘেরা মৌলভীবাজারের কমলগঞ্জ। সেখানকার মাগুরছড়া পুঞ্জি মাঠে গতকাল সোমবার সকাল থেকেই যেন অন্যরকম এক প্রাণের স্পন্দন।
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের প্রবেশে বাধা, আটকে রাখা হলো প্রবেশকার্ড স্টাফ রিপোর্টার: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল